টানা ২০ দিন ধরে অনশনে ছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শনিবার ভোরে অনশনের ২১তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে তাঁকে জোর করে সরিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশ বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শুক্রবার রাতে যন্তর মন্তরে ওয়াংচুকের উপর হামলার চেষ্টাও হয়েছিল বলে দাবি করা হয়েছে। যদিও দিল্লি পুলিশের বক্তব্য, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। এ বার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বিশাল দাদলানি।
ভিডিয়ো বার্তায় বিশাল বলেন, “সোনমজিকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশের যে ক্ষতি করা হচ্ছে, তা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমার দেশবাসীরা, আর কবে আপনাদের ঘুম ভাঙবে? এখন যদি সোচ্চার না হন, তা হলে কবে হবেন? আমি জানি না, কী বলা উচিত বা কী ভাবা উচিত। শুধু মনে হচ্ছে, যদি কোনওভাবে সেখানে থেকে সাহায্য করতে পারতাম। এতটাই রাগ হচ্ছে যে মাথা ফেটে যাবে বলে মনে হচ্ছে।”
এর আগেও সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়ে সরব হয়েছিলেন বিশাল দাদলানি। সে সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকায় আন্দোলনে সরাসরি যোগ দিতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, “যারা বর্তমানে যন্তর মন্তরে দেশের জন্য লড়াই করছেন, তাঁদের সকলের উদ্দেশে এই বার্তা। আমি আমেরিকা সফরে থাকায় আপনাদের পাশে থাকতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার মন সেখানেই রয়েছে। আমি যদি ভারতে থাকতাম, তা হলে অবশ্যই সেখানে উপস্থিত হতাম।”
প্রসঙ্গত, নিট (NEET) পরীক্ষায় অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তাঁর আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন দেশের বহু শিল্পী, অভিনেতা, রাজনৈতিক নেতা, গায়ক এবং সমাজকর্মী।
এই তালিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জিনাত আমান, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ এবং অতুল কুলকার্নির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁরা সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোনম ওয়াংচুক ইস্যুতে সরকারের ‘অহংবোধ’কে নিশানা স্বরা ভাস্করের, প্রশ্নের মুখে বলিউডের নীরবতা
অন্যদিকে, শনিবার সোনম ওয়াংচুককে জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনার পর নতুন করে উত্তাল হয়ে উঠেছে সমাজমাধ্যম। এরই মধ্যে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। তিনি নিজেও অনশনে বসেছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.