Mimi: ডায়েট ভুলে আয়েশ করে লুচি, তরকারি খাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)! সেই মজাদার ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা সকলেই জানি বাঙালীর প্রধান উৎসব দুর্গাপুজোর এই কয়েকটা দিন কোনো কড়া ডায়েট মেনে চলেন না কেউই। সাধারণ মানুষই হোক অথবা তারকা।
যেহেতু তারকাদের শরীর ঠিক রাখার জন্য সারা বছর কঠোর খাদ্যাভাসের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়, তাই পুজোর কয়েকটা দিন তারা যেন প্রাণভরে বেঁচে নেন। সেরকমটাই হয়েছে মিমির ক্ষেত্রেও। অষ্টমী মানেই প্রত্যেকের বাড়িতে লুচি, তরকারি, ছোলার ডাল, মিষ্টি।
আরও পড়ুন,
নিন্দুকদের বুড়ো আঙুল! মহাঅষ্টমীতে দেবীদুর্গা মন্ডপে যশের বাহুডোরে নুসরত!
সেরকমটাই হয়েছে তার ক্ষেত্রেও। যেহেতু তার বাড়িতে পুজো হয় তাই অষ্টমীর পুজো হওয়ার পর প্রধান ছিল সকালের ব্রেকফাস্ট। ভিডিওর শুরুতে দেখা যায় তার প্রিয় দুই পোষ্যদের নিয়ে খাবার খেতে বসেছেন তিনি। লিখেছেন, ‘দেরী হলেও অবশ্যম্ভাবী পোস্ট। কোনো বিতর্ক নয়। মহাষ্টমীর রীতি আমার বাচ্চাদের সাথে। হ্যাঁ, আমরা একই প্লেটেই খাই।’
ভিডিওর শুরুতেই দেখা যায় তিনি বলছেন, ‘শুভ অষ্টমী সবাইকে। আজ অষ্টমীর পুজোর পর এটা আমাদের পেটেন্ট ব্রেকফাস্ট। লুচি, আলুর তরকারি, ছোলার ডাল, রসগোল্লা, গোলাপ জামুন। তো কী করতে হবে? লুচি নিয়ে তাতে আলুর তরকারি ডাল ও সামান্য রসগোল্লা নিয়ে খেয়ে নিতে হবে। শুভ শারদীয়া।’
এই ভিডিওতে আরও একটি মজাদার দৃশ্য ঘটে যায়। তার পোষ্যদের মধ্যে একজন রসগোল্লা খাওয়ার চেষ্টা করে এবং মুখ দিয়ে দেয়। এই বিষয়টি দেখে ভক্তরা বেশ মজা পেয়েছেন। একজন লিখেছেন, ‘টুকুস করে চেটে দিলো বাচ্চাটা।’ একইসাথে তার বাঙালীয়ানা দেখেও বেশ খুশি হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন,
মহাসপ্তমীতে দুই সন্তানকে সঙ্গে নিয়ে মাতৃ আরাধনায় মাতলেন রাজ-শুভশ্রী, ভাইরাল ছবি

Hello, I am SB. I have been working in blogging for more than five years.