Mimi: দাঁত পড়ে, গাল ফুলে যাচ্ছেতাই অবস্থা মিমির, ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি

Mimi: গাল ফুলে, দাঁত পড়ে একাকার কাণ্ড মিমি চক্রবর্তীর (Mimi)। তবে সেই সমস্ত ছবি আড়ালে না রেখে সাহসিকতার সাথে সকলের সামনে তুলে ধরলেন। একইসাথে সকলকে বুঝিয়ে দিলেন বর্তমানে বাস্তববাদী হওয়াটাই ফ্যাশন হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দুনিয়া এতোটাই মেকি যে সত্যিটা তুলে ধরাও এক ধরনের সাহসিকতা বলে মনে করেন সকলে।

এদিন বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তার গাল ফুলে গেছে ঠোঁটে কালশিটে পড়েছে। প্রিয় পোষ্যের সাথে এভাবে সময় কাটাচ্ছেন তিনি। তবে তিনি এই বিষয়টাকে মোটেই খারাপ চোখে দেখছেন না বরং সাধারণ জীবন যে এমনই হয় সেটাই বুঝিয়ে দিয়েছেন সকলকে।

সাথে লিখেছেন, ”একটা দাঁত পড়ে গেছে। একটা গাল ফুলে গেছে। কয়েকটা সেলাই। ঠোঁটে কালশিটে। পায়ে খিল। অগোছালো চুল। খালি মুখে। কফি। কুকুর। ক্যামেরার আড়ালে কোনো গ্ল্যাম টিম নেই। ‘আমি এভাবেই ঘুম থেকে উঠেছি’ এইরকম ভান করারও কিছু নেই।

এক সাধারণ মানুষের জীবনে এক অতি সাধারণ সপ্তাহ। হয়তো আমরা অনলাইনে পরিপাটি থাকাকে এতটাই স্বাভাবিক করে তুলেছি যে, বাস্তববাদী হওয়াটা হঠাৎ করেই সাহসিকতার কাজ বলে মনে হচ্ছে। বাস্তববাদী হওয়াটাই এখন একরকম ফ্যাশন।”

যা দেখার পর প্রত্যেকেই চিন্তিত হয়েছেন প্রিয় অভিনেত্রীকে নিয়ে। অনেকে এটাও জানতে চেয়েছেন কীভাবে এই কাণ্ড ঘটালেন তিনি? তবে সেসব কথা তিনি খোলসা করে জানাননি। খুব সম্ভবত কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন মিমি যে কারণে তার এমন অবস্থা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক