Mimi: পরনে হালকা গোলাপী লেহেঙ্গা, মাথায় ওড়না এবং গা ভর্তি সোনার গয়না, ঠিক যেন রাজরানী রুপে ধরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাকে এই সাজে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। সোশ্যাল মিডিয়া অনেকটাই বেশি সক্রিয় থাকেন তিনি।
যেখানে ভাগ করে নেন নিজের শরীরচর্চা থেকে শুরু করে বন্ধুদের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলির ছবি ও ভিডিও। সেরকমই কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কখনো রাস্তা দিয়ে হেঁটে চলেছেন আবার কখনো মোহময়ীভাবে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। সবথেকে অবাক করেছে তার সাজগোজ।
যদিও বেশিরভাগ সময় থাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় তবে এবার তার সাজ দেখে চোখ আটকেছে অনুরাগীদের। কারণ, তিনি পরেছিলেন গোলাপী লেহেঙ্গা, মাথায় ওড়না এবং গা ভর্তি সোনার গয়না। ঠিক যেন রাজরানীর মতো সেজে উঠেছিলেন তিনি। আসলে তিনি একটি বিজ্ঞাপনী ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন।
নামকরা এক গয়না সংস্থার হয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। সেখানকারই কয়েক মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সাথে। তার লাস্যময়ী রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আসলে সবসময় ওয়েস্টার্ন পোশাকে দেখার ফলে তাকে এই ভারতীয় সাজে দেখে ভীষণ খুশি হয়েছেন ভক্তরা।
তাইতো বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন প্রিয় অভিনেত্রীকে। অন্যদিকে কিছুদিন আগে ছিল তার জন্মদিন। এদিন কাছের বন্ধু-বান্ধবীরা ঠিক রাত বারোটার সময় তাকে চমকে দিয়ে উদযাপন করেছেন এই বিশেষ দিনটি। কেক, উপহার সবমিলিয়ে ৩৭ তম জন্মদিন ভরপুর উপভোগ করেছেন অভিনেত্রী।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.