Mimi: পুজোয় প্রেমের গল্প জমেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর! সম্প্রতি একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করে তেমনটাই জানালেন তিনি। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন তাহলে কি মিমির জীবনে অবশেষে প্রেম এলো? আসলে বিষয়টা তেমন নয়। অনেকেই জানেন মিমির বাড়িতে প্রত্যেক বছর আরম্বড়ের সাথে দুর্গাপূজার সম্পন্ন হয়।
এবারেও তার অন্যথা হয়নি। সমস্ত কাজ ব্যস্ততা ফেলে পুজোতেই মেতে রয়েছেন তিনি। আর সেখানে উপস্থিত হয়েছেন টলিউডের একাধিক তারকারা। যে তালিকায় রয়েছেন সহ-অভিনেতা অঙ্কুশ থেকে শুরু করে আবীর চ্যাটার্জী। এবার মহাসপ্তমীর সাজের কয়েকটি ছবি তুলে ধরেছেন তিনি।
শাড়ি পরে তাকে অপরূপা লাগছিলো দেখতে। কখনো মায়ের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন আবার কখনো বন্ধুদের সাথে সেলফি তুলেছেন হাসিমুখে। একটি ভিডিও পোস্ট করতেও দেখা গিয়েছে তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘সপ্তমীর সাজ।’ আর নেপথ্যে বেজে চলেছে, ‘পুজো পুজো পুজো প্রেমের গন্ধ এসেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে।’
যদিও কার সাথে তার ভালোবাসার গল্প জমেছে সে বিষয়টি এখনো অজানাই রয়ে গিয়েছে। কারণ, তিনি তার ব্যক্তিগত জীবনকে কখনোই প্রকাশ্যে আনেন না। ফলস্বরূপ ভক্তদের মনে একটাই প্রশ্ন মিমির মনের মানুষটি আসলে কে? সেসব অবশ্য জানতে গেলে আপাতত অপেক্ষা করতে হবে।
অন্যদিকে পুজোতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। যেখানে বাংলাদেশ ও ভারতের সন্ত্রাসমূলক কাহিনী ফুটে উঠেছে। প্রধান সন্ত্রাসবাদীর ভূমিকায় রয়েছেন অঙ্কুশ হাজরা। আর পুলিশ অফিসারদের ভূমিকা আবীর, মিমি প্রমুখ।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.