মায়ের মমতা! আপন-পর ভুলে ১৭ দিনের শিশুকে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী

মায়ের মন সন্তানের পরিচয় বা আপন-পরের হিসেব বোঝে না। কচি শিশুর কান্না শুনলে স্বাভাবিকভাবেই উতলা হয়ে ওঠে মায়ের মন। নেপালে এমনই এক মানবিক নজির গড়লেন দেশটির মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিক মন্ত্রী সীতা বাদি। খিদের জ্বালায় কাঁদতে থাকা মাত্র ১৭ দিনের এক শিশুকে কোলে তুলে নিয়ে নিজেই স্তন্যপান করালেন তিনি। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ঘটনার সূত্রপাত কাঠমান্ডুর একটি শিশু হোমে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে সেখানে শিশুদের রাখা হয়। সম্প্রতি ওই হোম পরিদর্শনে যান মন্ত্রী সীতা। অভিযোগ, সেখানে নবজাতকদের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছিল। নোংরা বিছানার পাশাপাশি হোমের মেঝেতেও জমে ছিল বৃষ্টির জল। জানা গিয়েছে, হোমে থাকা অধিকাংশ শিশুই অসুস্থ।

পরিদর্শনের সময় ঘরে ঢুকতেই কান্না জুড়ে দেয় মাত্র ১৭ দিনের একটি শিশুকন্যা। খিদের কারণে শিশুটি কাঁদছিল বলে জানা যায়। কিন্তু হোমে তখন স্তন্যদুগ্ধের কোনও ব্যবস্থা ছিল না। বিষয়টি বুঝতে পেরে এক মুহূর্তও দেরি করেননি সীতা। শিশুটিকে কোলে তুলে নিয়ে সেখানকার বিছানায় বসেই তাকে স্তন্যপান করান তিনি।

দুধ খাওয়ার পর মন্ত্রীর কোলেই ঘুমিয়ে পড়ে শিশুটি। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন সীতা। মন্ত্রীর কথায়, “ওকে যখন কোলে নিলাম, মনে হল ও তো আমার নিজেরই সন্তান। এখন থেকে আমিই ওর মা।”

জানা গিয়েছে, ওই হোমে ১৫ দিন থেকে ২ বছর বয়সি অন্তত ২০টি শিশু রয়েছে। পরিদর্শনের পর শিশুদের যথাযথ যত্ন ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী। এরপরই হোমটির পরিকাঠামো ও পরিষেবা ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে।

https://x.com/Kunwarprakash20/status/2080323525601276143

সীতার এই মানবিকতার নেপথ্যেও রয়েছে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা। তিনিও একসময় হোমে বড় হয়েছেন। মাত্র ১২ বছর বয়সে হোমে থেকেই পড়াশোনা শুরু করেছিলেন তিনি। সেই জায়গা থেকে পথ চলতে চলতেই আজ নেপালের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন সীতা বাদি। তাই হয়তো হোমের একরত্তি শিশুটির কান্না তাঁর মনে আরও গভীরভাবে নাড়া দিয়েছিল। শিশুটিকে নিজের কোলে নিয়ে মায়ের মতো করে আগলে রাখার সেই দৃশ্যই এখন নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক