Monami: অসাধারণ নাচ পরিবেশন করে সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষ (Monami)। তিনি আরো একবার বুঝিয়ে দিলেন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। হয়তো অনেকেই জানেন এর আগে বিভিন্ন সিনেমায় এবং মিউজিক অ্যালবামে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সকলে।
এবার সেরকমই একটি নাচের ভিডিও তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। মূলত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সম্মান জানিয়ে এই নাচ প্রদর্শন শুরু করেছিলেন তার জনপ্রিয় গান ‘রুম ঝুম ঝুম’এ। ইতিমধ্যে সেটা দেখে ফেলেছেন প্রচুর মানুষ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে লাল-সাদা শাড়ি পরে রয়েছেন তিনি। সাথে মানানসই গয়না ও পায়ের নূপুর তাকে অনেক বেশি বাঙালি বলা ভালো অনেক বেশি স্নিগ্ধ করে তুলেছিল। নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে গর্বের সাথে তুলে ধরেছেন তিনি। যে বিষয়টি তাকে অনেক বেশি প্রশংসা এনে দিয়েছে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আপামর বাঙালির কাছে কবি নজরুল ইসলামের ‘রুম ঝুম’ কেবলমাত্ৰ একটি গান নয়। এ যেন বর্ষা,প্রেম, নস্টালজিয়া ও হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক চিরন্তন আকুলতার সেলিব্রেশনও।”
পোস্ট করতেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে তাকে ভরিয়ে তুলেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে এই অভিনেত্রী যেন অনেক বেশি দক্ষ ও সাবলীল হয়ে উঠছেন। অন্যদিকে নাচের পাশাপাশি তিনি খুব ঘুরতে পছন্দ করেন। মাঝেমধ্যে এদিক-ওদিক বেরিয়ে পড়েন নিজের ইচ্ছে মতো।

Sudeshna has been writing entertainment reports since 2021.