Monami: পরনে গোলাপী রঙের লেহেঙ্গা চোলি, তবে নেই কোনো ওড়না, মানানসই মেকআপ, লম্বা চুল খোলা। ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। এমনই লাগছে অভিনেত্রী মনামী ঘোষকে দেখতে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই তার এই লাবণ্যময়ী রূপ দেখা গিয়েছে।
হয়তো অনেকেই জানেন বয়স ৪০ পেরোলেও এখনো পর্যন্ত তার মধ্যে কোনরকম বয়সের ছাপ পড়েনি বরং তিনি এখনও সৌন্দর্য্যের দিক দিয়ে হার মানাতে পারেন কমবয়সী যুবতীদের। এতোটাই ফিটনেস এবং গ্ল্যামার ধরে রেখেছেন তিনি যে তাকে দেখলে বোঝা যায় না সঠিক বয়স।
বর্তমানে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ এবং ফটোশ্যুটে দেখা যাচ্ছে তাকে। এবার তিনি মেতে উঠেছিলেন একটি ফ্যাশন শো’তে। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সন্দীপ জাসওয়ালের অসাধারণ সব পোশাকের সম্ভার নিয়ে আয়োজিত হয়েছিল ফ্যাশন শো। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ।
তবে সেখানে সবথেকে বেশি নজর কেড়েছেন অভিনেত্রী মনামী। একদিকে যেমন তার রূপের ছটা অন্যদিকে তার পোশাকটিও ছিল সকলের থেকে আলাদা। যেটি পরে তিনি রীতিমতো ঝলমল করছিলেন। তাইতো পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকে বলছেন তাকে দেখতে লাগছে অপ্সরার মতো।
তবে এই প্রথম এমন প্রশংসা পেলেন না তিনি, এর আগে তিনি যত ছবি বা ভিডিও পোস্ট করেছেন সেখানেও এমন প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে অনুরাগীদের মধ্যে নিজের জনপ্রিয়তা শক্ত হাতে ধরে রেখেছেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.