Mouni: কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদের ভালোবাসার কথা প্রকাশ করলেন মৌনি

Mouni: সেই প্রত্যেকটি মানুষ যারা তার নীরবতায় প্রশ্ন তুলেছিলেন, তার খারাপ সময়ে পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের প্রত্যেককে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন অভিনেত্রী মৌনি রায় (Mouni)। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগেই ঝড় বয়ে গিয়েছে তার জীবনে। বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তিনি।

ভালোবেসে বিয়ে করেছিলেন সূরজ নাম্বিয়ারকে। অথচ সমস্ত স্বপ্ন, সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা ভেঙ্গে দিয়ে একাকীত্বের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী। তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার জন্য। এই কঠিন সময়ে অনেক নীরবতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

এই পরিস্থিতিতে এমন কিছু কাছের মানুষ ছিলেন, যারা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তার নীরবতায় প্রশ্ন তুলেছিলেন। তাদেরই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একগুচ্ছ বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘সেই প্রত্যেকটি মানুষের জন্য, যারা তোমার চুপ হয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ করে তোমার কাছে চলে আসে। আমি তোমাদের ভালোবাসি।’

ছবিগুলিতে বন্ধুদের পাশাপাশি নিজেকেও দেখা যাচ্ছে। যা দেখা মাত্র তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। তিনি যে এভাবে বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছেন এই বিষয়টি নজর কেড়েছে সকলের। একইসাথে তাকে শক্ত থাকার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় থাকেন তিনি। তার জীবনে এত বড়ো ঝড় বয়ে গেলেও কখনো ভেঙে পড়েননি বরং আত্মবিশ্বাসের সাথে নিজেকে মেলে ধরেছেন সকলের সামনে। তিনি বুঝিয়ে দিয়েছেন সুখে থাকার জন্য তার কাউকে প্রয়োজন নেই। তিনি একাই ভালো থাকতে পারেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক