ডিভোর্স জল্পনায় ইতি? ‘নির্বাসন’ ঘোষণার ব্যাখ্যা দিয়ে মুখ খুললেন নেহা কক্কর

হঠাৎ করেই মিউজিক ইন্ডাস্ট্রিকে ‘আলবিদা’ জানিয়ে চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সোমবার ইনস্টাগ্রামে একের পর এক আবেগপ্রবণ পোস্ট করে তিনি জানান, পেশাগত জীবনই নয়, ব্যক্তিগত দায়িত্ব থেকেও আপাতত বিরতি নিতে চান তিনি। কাতর কণ্ঠে নেহা লিখেছিলেন, “সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি। আদৌ আর কোনওদিন ফিরব কিনা জানি না।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

এরপরই শুরু হয় জল্পনা। নেহার এমন মানসিক ভাঙনের কারণ কী? অনেকের মনেই প্রশ্ন ওঠে, তবে কি ছয় বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দাম্পত্য জীবনে ফাটল ধরেছে? অসম বয়সের বিয়ে কি শেষ পর্যন্ত সুখের হয়নি? ডিভোর্সের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি একটুও।

ইনস্টাগ্রামের পরবর্তী পোস্টে নেহা আরও লেখেন, “পাপারাজ্জি এবং অনুরাগীদের অনুরোধ করছি, এই সময় আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আমার গোপনীয়তাকে সম্মান করুন। কোনও ক্যামেরা নয়, প্লিজ।” এই বক্তব্য থেকেই অনেকের ধারণা, নেহা হয়তো প্রকাশ্য জীবন থেকে ‘নির্বাসনে’ যেতে চাইছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নের উত্তর তখনও অজানা ছিল।

ডিভোর্সের জল্পনা তুঙ্গে উঠতেই ড্যামেজ কন্ট্রোলে নামেন নেহা কক্কর নিজেই। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই পরিস্থিতির সঙ্গে তাঁর স্বামী বা পরিবারের কোনও সম্পর্ক নেই। নেহা লেখেন, “দয়া করে আমার স্বামী আর পরিবারকে এর মধ্যে জড়াবেন না। আমার স্বামী নিরীহ। আমার পরিবারের মানুষরাই আমার শক্তি। আজ আমি যা কিছু, তা শুধুমাত্র ওদের পাশে থাকার কারণেই সম্ভব হয়েছে।”

তাহলে কিসের জন্য নেহার চোখে জল? সেই রহস্যও ভাঙেন গায়িকা। তাঁর কথায়, “আমি আসলে কিছু মানুষ এবং এই সিস্টেমের উপর ক্ষুব্ধ। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন এবং আমার স্বামী-পরিবারকে এই চর্চা থেকে দূরে রাখবেন।” অর্থাৎ, ব্যক্তিগত দাম্পত্য সমস্যা নয়, বরং পেশাগত চাপ ও কিছু অভিজ্ঞতাই তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

এদিকে, সোশাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন—এটা কি নেহা কক্করের নতুন কোনও ‘পাবলিসিটি স্টান্ট’? কটাক্ষের মুখে পড়ে আবারও সাফাই দেন গায়িকা। তিনি স্বীকার করেন, “আমি মানছি, সোশাল মিডিয়ায় এতটা আবেগপ্রবণ হওয়া উচিত হয়নি। আমার মানসিক অবস্থার জন্যই ওই পোস্টগুলি করেছিলাম। তবে এত উদ্বেগ তৈরি করার জন্য আমি দুঃখিত।”

সব মিলিয়ে, নেহা কক্করের বক্তব্যে পরিষ্কার—ডিভোর্স বা দাম্পত্য ভাঙনের কোনও প্রশ্নই নেই। আপাতত তিনি মানসিক শান্তির খোঁজে নিজেকে সময় দিতে চান। জল্পনার অবসান ঘটিয়ে গায়িকার এই খোলাখুলি বক্তব্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরাও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক