নতুন বছর মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা আর ভবিষ্যৎ নিয়ে নানা কৌতূহল। ২০২৬ সালেও তার ব্যতিক্রম নয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই বছরে বৃহস্পতি ও শুক্র—এই দুই গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান মানুষের আর্থিক অবস্থা, কর্মজীবন ও জীবনযাত্রার মানে বড় প্রভাব ফেলবে। বৃহস্পতি যেখানে জ্ঞান, সম্পদ ও প্রসারের প্রতীক, সেখানে শুক্র সৌন্দর্য, ভোগবিলাস ও সুখস্বাচ্ছন্দ্যের অধিপতি।
২০২৬ সালে বৃহস্পতির গতিতে কিছুটা অস্থিরতা থাকলেও শুক্রের শুভ প্রভাবে বহু জাতক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি সূর্যের প্রভাব ও শনির মীন রাশিতে অবস্থান জীবনে পরিবর্তন, স্থানান্তর ও কর্মক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে। বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে বহু মানুষ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
নিচে রাশি অনুযায়ী বিস্তারিত ভবিষ্যৎফল তুলে ধরা হলো—
মেষ রাশি
২০২৬ সালে মেষ রাশির জাতকদের আর্থিক জীবনে ওঠানামা থাকবে। হঠাৎ খরচ বাড়তে পারে, তবে সঠিক সময়ে সহায়তা পাওয়া যাবে। সম্পত্তি কেনা-বেচা বা সংস্কারের যোগ রয়েছে। চাকরি ও কর্মস্থলে পরিবর্তনের সম্ভাবনাও প্রবল।
বৃষ রাশি
এই বছর বৃষ রাশির জাতকদের জন্য স্বস্তির। পুরনো ঋণ ও আর্থিক জটিলতা কাটতে পারে। নতুন সম্পত্তি বা যানবাহন কেনার যোগ আছে। ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে এবং স্থায়িত্ব আসবে।
মিথুন রাশি
ক্যারিয়ারে বড় পরিবর্তনের বছর ২০২৬। নতুন সুযোগ ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। অর্থপ্রবাহ ভালো হলেও খরচ নিয়ন্ত্রণ জরুরি। বাড়ি বা জমি সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে।
কর্কট রাশি
দীর্ঘদিনের চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাভজনক হবে। ব্যবসায় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন:২০২৬ সালের বার্ষিক রাশিফল: নতুন বছরে কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে?
সিংহ রাশি
এই বছর ধৈর্যের পরীক্ষা নেবে। স্থান পরিবর্তন ও দায়িত্ব বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য ও পারিবারিক কারণে ব্যয় বাড়বে। ঋণ নেওয়া এড়িয়ে চলাই শ্রেয়।
কন্যা রাশি
মাঝারি ফলের বছর। আর্থিক ও পেশাগত ওঠানামা থাকলেও বিচক্ষণ সিদ্ধান্ত পরিস্থিতি সামাল দেবে। পড়াশোনা ও সম্পত্তিতে বিনিয়োগের যোগ রয়েছে।
আরও পড়ুন:নববর্ষে মদ-মাংস নয়, ভক্তি ও সৎকর্মের পথে চলার আহ্বান প্রেমানন্দ মহারাজের
তুলা রাশি
২০২৬ সাল তুলা রাশির জন্য অত্যন্ত শুভ। নতুন কাজ, পদোন্নতি, সম্পত্তি লাভ এবং আর্থিক স্থিতি আসবে। পুরনো ঋণ মিটে যেতে পারে।
বৃশ্চিক রাশি
ধীরে ধীরে উন্নতির বছর। নতুন আয়ের পথ খুলবে। আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। অংশীদারিত্বে কাজ করলে সতর্ক থাকা জরুরি।
আরও পড়ুন:ছাব্বিশে কার ঘরে আসবে নতুন অতিথি? বাবা-মা হওয়ার যোগ ৭ রাশির
ধনু রাশি
জীবনে বড় পরিবর্তনের সূচনা হবে। ঋণমুক্তির সম্ভাবনা থাকলেও স্বাস্থ্য ও পারিবারিক ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে।
মকর রাশি
২০২৬ সাল মকর রাশির জন্য অত্যন্ত শুভ। ধন-সম্পদ, যানবাহন ও স্থাবর সম্পত্তির যোগ প্রবল। কর্মজীবনে স্থায়িত্ব ও পুরনো সমস্যার সমাধান হবে।
কুম্ভ রাশি
গড়পড়তা বছর। সম্পত্তি কেনার সুযোগ থাকলেও ঋণ ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো উচিত। পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
মীন রাশি

আর্থিক ওঠানামা ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঝুঁকি নেওয়া ঠিক নয়। বছরের শেষে স্থানান্তর বা বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.