Nusrat: স্বামীর উদ্দেশ্যে ‘তোমারই’ লিখে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। অভিনয় হোক কিংবা ফ্যাশন নিজের উপস্থিতি দিয়ে বরাবরই নজর কাড়েন এই অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এমনই এক মায়াবী সাজ, যা মুহূর্তেই মন জয় করেছে অনুরাগীদের।
ছবিতে নুসরতকে দেখা যাচ্ছে হালকা গোলাপি রঙের শাড়িতে। শাড়িজুড়ে সূক্ষ্ম সোনালী কাজ, যা তার সাজে এনে দিয়েছে এক অভিজাত ছোঁয়া।
গোলাপি শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ এবং ঐতিহ্যবাহী সোনালী গয়নায় নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী। কানে ঝুমকো, হাতে একাধিক চুড়ি এবং গলায় নজরকাড়া হার।
সবমিলিয়ে তার সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন। কপালে ছোট্ট টিপ এবং পরিপাটি মেকআপ তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। চোখের টানা কাজল, মানানসই মেকআপ এবং ন্যুড-গোলাপি ঠোঁট তার মুখের স্বাভাবিক সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করেছে।
বিশেষ করে ক্লোজ-আপ ছবিতে তার মিষ্টি হাসি এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি সহজেই নজর কেড়েছে। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমারই’৷ একইসাথে চিত্রগ্রাহক যে তার স্বামী যশ সেই বিষয় উল্লেখ করতেও ভোলেননি। পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেসব ছবি।
তার এই স্নিগ্ধ সাজ দেখে অনুরাগীদের অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, ঐতিহ্যবাহী সাজেও নুসরত যে সমানভাবে নজরকাড়া, এই ছবিই তার প্রমাণ। সবমিলিয়ে, জাঁকজমক নয় বরএস্নিগ্ধতা, আভিজাত্য আর সাবলীল ভঙ্গিতেই এবার ফ্যাশন-অনুরাগীদের মন জয় করলেন নুসরত জাহান।

Sudeshna has been writing entertainment reports since 2021.