Nusrat: আর কালো নয় এবার কমলা রঙে ঝলমলিয়ে উঠলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। একইসাথে সকলকে প্রশ্ন করলেন এবার কি তারা খুশি তিনি কালো পরেননি? আসলে কালো রং ভীষণই পছন্দ এই অভিনেত্রীর। তাইতো বেশিরভাগ সময় তাকে এই রঙের পোশাকে দেখা যায়।
তবে অনেকে এই বিষয়ে তাকে অভিযোগ করেন তিনি কেন সবসময় এই রংটি বেছে নেন? যেখানে আরো অনেক রং রয়েছে যেগুলিতে তাকে অনেক সুন্দর লাগবে। তাদের মন রাখতেই তাকে এবার দেখা গেল কমলা রঙের পোশাকে। এদিন একটি ওয়েস্টার্ন পোশাকে সেজে উঠেছিলেন তিনি।
যেটি মূলত একটি বিকিনি টপ এবং একটি লং স্কার্টের সমন্বয়ে তৈরি। কমলা রঙের এই পোশাকটি তাকে অনেক বেশি সাহসী করে তুলেছে। আর ক্যাপশনে লিখেছেন, ‘কমলা তুমি কি খুশি যে আমি কালো পরিনি?’ পোশাক হওয়ায় উন্মুক্ত হয়েছে তার শরীরের বেশিরভাগ অংশ।
যা রীতিমতো চোখে পড়ার মতন। কারণ, এখনো পর্যন্ত শরীরে বিন্দুমাত্র মেদ জমতে দেননি তিনি বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্রমাগত মেইন্টেন করে চলেছেন। যে বিষয়টি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। যেখানে মানুষ সন্তান জন্মের পরে নিজের চেহারা সম্পর্কে বিন্দুমাত্র চিন্তিত থাকেন না।
নিজের জন্য সময় বের করতে ভুলে যান মায়েরা। সেখানে এই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন সংসার, সন্তান ও কর্মস্থল সামলেও নিজের প্রতি যত্নশীল হওয়া যায়। আর এই যাত্রায় তিনি পাশে পেয়েছেন স্বামী যশ দাশগুপ্তকে। কারণ, বেশিরভাগ সময় তাদের একসঙ্গে শরীরচর্চা করতে দেখা যায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.