Nusrat: রবিবার প্রত্যেকের কেমন কাটছে, তা জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সেখানে তাঁকে অত্যন্ত সাধারণ পোশাকে দেখা গিয়েছে। একই সঙ্গে এই বিশেষ দিনটি তিনি কীভাবে কাটান, সে বিষয়েও দর্শকদের কিছুটা ধারণা দিয়েছেন।
আমরা জানি যে সপ্তাহের সকল ব্যস্ততা কাটিয়ে রবিবার সাধারণত সকলেই অবসর যাপন করেন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই কাজের ফাঁকে কিছুটা সময় নিজের জন্য রাখেন এবং পরিবারের সাথে ভাগ করে নেন। অভিনেত্রী নুসরতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
এদিন যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে কখনও সোফায় বসে আলস্যে সময় কাটিয়েছেন, আবার কখনও সময় দিয়েছেন নিজের বাগানের গাছদের। পোস্ট করা ছবিগুলোতে তাঁকে কখনও গাছে জল দিতে, আবার কখনও ক্যামেরার দিকে অপলক তাকিয়ে থাকতে দেখা গিয়েছে।
আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “তোমাদের রবিবার কেমন কাটছে?” অভিনেত্রীর এই আড়ম্বরহীন রূপ ভক্তরা ভীষণ পছন্দ করেছেন। পোস্ট করা মাত্রই ছবিগুলো প্রশংসায় ভেসেছে এবং ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
আসলে এই ছবিগুলোতে কোনও মেকআপের ছাপ নেই; বরং তাঁর এক স্নিগ্ধ রূপ ফুটে উঠেছে, যা নেটিজেনদের মন জয় করেছে। উল্লেখ্য, সরস্বতী পূজা উপলক্ষ্যেও তিনি একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন, যেখানে সপরিবারে বাসন্তী রঙের পোশাকে দেখা গিয়েছিল তাঁদের। মূলত এক বন্ধুর বাড়ির পুজোয় অংশ নিয়েছিলেন তাঁরা।