Nusrat-Yash: আগের পক্ষের ছেলেকে নিয়ে ঈশানের জন্মদিন পালন যশ-নুসরতের

Nusrat-Yash: পারিবারিক মুহূর্তে আরও একবার একসঙ্গে ধরা দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash) ও নুসরত জাহান (Nusrat)। উপলক্ষ তাদের ছেলে ঈশানের জন্মদিন। নীল-সাদা সাজে, বেলুনে ভরা ঘর আর বিশেষ কেকের সামনে পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দে মেতে উঠতে দেখা গেল ক্ষুদেকে।

সেই ছবিতেই নজর কেড়েছে যশের আগের পক্ষের ছেলে রেয়াংশের উপস্থিতি। ফলে ঈশানের বিশেষ দিনে দুই ভাইকে একসঙ্গে দেখে আপ্লুত অনুরাগীরা। ২০২১ সালের ২৬শে আগস্ট জন্ম নুসরত ও যশের ছেলে ঈশানের। জন্মের পর বেশ কিছুদিন তাকে সংবাদমাধ্যমের আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি।

পরে ধীরে ধীরে সমাজমাধ্যমে ঈশানের ছবি ও মুহূর্ত প্রকাশ্যে আসতে শুরু করে। অন্যদিকে, যশের আগের সম্পর্কের সন্তান রেয়াংশ। যশের দুই সন্তান রেয়াংশ ও ঈশান, দু’জনকেই সাধারণত প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন অভিনেতা। তবে বিশেষ পারিবারিক মুহূর্তে তাদের একসঙ্গে দেখা গেলে অনুরাগীদের আগ্রহ তৈরি হয়।

ছবিতে দেখা যাচ্ছে, কেক কাটার মুহূর্তে ঈশানের পাশে রয়েছেন নুসরত, যশ এবং রেয়াংশ। হাসি-আনন্দে ভরা এই পারিবারিক ছবি যেন বলছে, বিশেষ দিন মানেই কাছের মানুষদের নিয়ে একসঙ্গে সময় কাটানো। ঈশানের জন্মদিনের এই সুন্দর মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।

আর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন সোনা। আমরা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মাম্মা পাপা ও দাদা।’ যা দেখার পর ঈশানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক