Priyanka: লালের পর এবার সবুজ শাড়িতে মুগ্ধ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা, ভাইরাল ছবি

Priyanka: আরো একবার নতুন লুকে তাক লাগালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka)। জীবনে হাজারো ঝড়-ঝাপটা পেরিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় তার আদর্শ উদাহরণ এই অভিনেত্রী। তাইতো সকলের সামনে আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরছেন। আর সেগুলি দেখে যে অনুরাগীরা মুগ্ধ তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন সোশ্যাল মিডিয়ায় আরো কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তাকে একটি সবুজ রঙের শাড়িতে দেখা গিয়েছে। খুবই হালকা মেকআপে অসাধারণ লাগছিল তাকে দেখতে। মূলত আয়নার সামনে দাঁড়িয়ে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সবগুলোতেই তাকে অনন্যা লাগছিল।

তাইতো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর আত্মবিশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে। কখনো শাড়ি, কখনো ওয়েস্টার্ন সবেতেই সুন্দর লাগে দেখতে। এছাড়াও যে জীবন যুদ্ধের মধ্যে তিনি গিয়েছেন তার পরেও যে তিনি উঠে এসেছেন তা প্রশংসনীয়।

এছাড়াও অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। সবমিলিয়ে বলতে গেলে এই ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। উল্লেখ্য, কয়েক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা রাহুল ব্যানার্জিকে। যদিও সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সম্পর্কে।

এরপর ছেলে সহজকে নিয়ে একাই থাকতে শুরু করেন তিনি। তবে ছেলের ভবিষ্যতের কথা ভেবে দু’জনের সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার। তবে ঈশ্বরের কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল। তাইতো কিছুদিনের মধ্যেই পৃথিবী ছাড়তে হলো রাহুলকে। সেই ছেলেকে নিয়ে আবারও একা হয়ে গেলেন অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক