Priyanka: লাল পোশাক, লাল লিপস্টিকে ‘তারকাটা’ প্রিয়াঙ্কা, ভাইরাল ছবি

Priyanka: লাল পোশাকে আরো একবার ‘তারকাটা’ রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka)। এবার হয়তো ভাবতে পারেন হঠাৎ করে নিজেকে ‘তারকাটা’ কেন বললেন তিনি? আসলে তার নতুন প্রোজেক্ট ‘তারকাটা’। তাই নিয়েই চলছে জোরকদমে প্রচার।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমে এই সিনেমা সংক্রান্ত প্রমোশন করে ফেলেছেন তিনি। তবে তা শেষ হয়নি এখনো। একের পর এক ছবির মাধ্যমে তিনি নতুন সিনেমার প্রচার চালিয়ে যাচ্ছেন। সেরকমই একটি পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। যেখানে রয়েছে টকটকে লাল পোশাক।

একইসাথে ওই রংয়ের লিপস্টিক লাগিয়েছেন ঠোঁটে। সবমিলিয়ে ভীষণই বোল্ড লাগছিল তাকে দেখতে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘লাল পোশাক, লাল ঠোঁট। কোনো বিপদ সংকেত নেই। শুধু একটু তারকাটা।’

20260619 214908

যা দেখার পর তাকে বিভিন্ন প্রশংসা সূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এই পোশাক ও লাল লিপস্টিকে তাকে অসাধারণ লাগছে দেখতে। কারণ, সাধারণ হলেও সেই সাজটি হয়ে উঠেছিল অনন্যা। তাইতো পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে বিভিন্ন মন্তব্য করেছেন সেখানে।

উল্লেখ্য, জীবনে ইতিমধ্যে বয়ে গিয়েছে নানান ঝড়। প্রথমে বিচ্ছেদ, সেখান থেকে আবার স্বামীর সাথে একসঙ্গে থাকা এবং সবশেষে স্বামী রাহুল অরুণোদয় ব্যানার্জীর অসময়ে চলে যাওয়া। একাধিক ঝড়ে উথাল-পাথাল হয়েছে তার জীবনে। তবে কখনোই থেমে থাকেননি তিনি। একমাত্র ছেলে সহজের মুখের দিকে তাকিয়ে জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। একইসাথে কাজ করছেন জোরকদমে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক