Projapati 2: মুক্তি পেল দেবের বহু প্রতীক্ষিত সিনেমা ‘প্রজাপতি ২’-এর অফিসিয়াল ট্রেলার। যা দেখে দর্শকদের মধ্যে এই সিনেমার জন্য অপেক্ষা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। হয়তো অনেকেই জানেন, এই সিনেমায় মূলত একটি মধ্যবিত্ত পরিবারের কাহিনী ফুটে উঠবে, যেখানে দেখা যাবে একগুচ্ছ তারকাদের।
তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, দেব, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য প্রমুখ। ট্রেলারের শুরুতে দেখা যায় দেব মূলত রাঁধুনির পেশা বেছে নেন। তবে সেখানে তাঁকে রাজনীতির কবলে পড়তে হয়। শেষমেশ কর্মস্থল থেকে বিদায় পর্যন্ত নিতে হয় তাকে।
অন্যদিকে তাঁর জীবনে আসে এক কন্যাসন্তান, যাকে তিনি একাই বড় করে তোলেন। তবে সেই যাত্রায় বিভিন্ন ঝড়ঝাপটা আসে তাঁর জীবনে। বাড়ি থেকে অনেকবার তাঁকে বিয়ের জন্য চাপও দেওয়া হয়, কিন্তু কখনোই তাতে রাজি হন না সে। একদিকে কর্মজীবন, অন্যদিকে ব্যক্তিগত জীবন সবমিলিয়ে জর্জরিত হয়ে ওঠেন তিনি।
তবে শেষমেশ নতুন শুরুর স্বপ্ন নিয়ে লন্ডনে পাড়ি দেন তাঁর বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়ে কীভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করেন, সেই নিয়েই এগোবে কাহিনী। ট্রেলারটি পোস্ট করে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান। এই শীতে পারিবারিক সম্পর্কের উষ্ণতায়, প্রজাপতি উড়বে সকলের ভালোবাসায়।’
আগামী ২৫শে ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দীর্ঘদিন ধরে জোরকদমে চলছে সিনেমার প্রচার। দেব একাধিক অনুষ্ঠান এবং ছবি পোস্টের মাধ্যমে সিনেমার প্রচার করে চলেছেন। আশা করা যাচ্ছে, ‘প্রজাপতি’-র মতো ‘প্রজাপতি ২’ও সমান পছন্দ করবেন দর্শকেরা।
আরও পড়ুন
ভানুপ্রিয়া ভূতের হোটেল: রহস্য, রোমাঞ্চ আর গা-ছমছমে এক অভিজ্ঞতা
#Projapati2

Hello, I am SB. I have been working in blogging for more than five years.