Rachana Banerjee: ‘জীবন অনেক ছোটো..,’ আরবানা বিতর্কের পর মুখ খুললেন রচনা

Rachana Banerjee: জীবনে অনেক ছোটো, তাই আনন্দ করার এবং হাসার বার্তা দিলে অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana)। বর্তমানে তার জীবন সমালোচনায় পরিপূর্ণ। একের পর এক ঘটনা তার জীবনের ঝড় এনেছে। একইসাথে তার করা কিছু মন্তব্য সমালোচনার স্বীকার করে তুলেছে এই অভিনেত্রীকে।

তবে এরই মাঝে ভালো থাকার বার্তা দিলেন তিনি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেশ কিছু ছবি। যেখানে দেখা যায় পরনে গোলাপী রঙের টপ এবং একটি ট্রাউজার। ঠোঁটে জামার রং মিলিয়ে লিপস্টিক। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জীবনটা অনেক ছোটো তাই হাসো আর আনন্দ করো।’

যা দেখা মাত্র একদিকে কিছু মানুষ যেমন তাতে সহমতপোষণ করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগেই ‘আরবানা’য় থাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এমনকি এও বলেছিলেন তিনিই একমাত্র টলিউড নায়িকা যিনি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন।

এরপর থেকে তাকে ট্রোলিং শুরু করেন একাধিক তারকারা। তার সহকর্মীরাই তার বিরুদ্ধে মুখ খোলেন। তবে এসব সমালোচনা পেরিয়ে জীবনে কিন্তু আনন্দে থাকার চেষ্টা করছেন তিনি। সেই বার্তা দিতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই সমস্ত ছবি।

অন্যদিকে তার জীবনে বেশ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। দীর্ঘ দুই দশক ধরে চলা ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়ালিটি শো’তে সঞ্চালিকার দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেই জায়গায় রয়েছেন আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক