শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই অভিকার সঙ্গে প্রেম! মুখ খুললেন রণজয় বিষ্ণু

টলিপাড়ায় ফের চর্চার কেন্দ্রে অভিনেতা রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন। শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। এরই মধ্যে নতুন করে রণজয়ের সঙ্গে অভিনেত্রী অভিকা মালাকারের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই।

রণজয় বিষ্ণু ও অভিকা মালাকার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন। ধারাবাহিকে তাঁদের রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। পর্দার সেই জুটিকে ঘিরেই এবার বাস্তব জীবনেও সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর সেই জল্পনা আরও বেড়েছে। বিশেষ করে সাদা শিফন শাড়িতে অভিকার রণজয়ের বাহুলগ্না একটি ছবি নেটমাধ্যমে বেশ চর্চা তৈরি করেছে।

তবে অভিকার সঙ্গে প্রেমের গুঞ্জনকে সরাসরি মান্যতা দেননি রণজয়। বরং তাঁর দাবি, এর আগেও এমন গুঞ্জন ছড়িয়েছে। অভিনেতার কথায়, “আগেও ওর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আগে যখন ‘গুড্ডি’ সিরিয়াল করতাম, তখনও হয়েছে। আমি কারও সঙ্গে কফি শপে গেল বলবে প্রেম করছে। এটার কোনও যৌক্তিকতা নেই।”

আরও পড়ুন,
Srabanti: হালকা গোলাপি সাজে মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী, নতুন লুকে ফের চর্চায় অভিনেত্রী

ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কিছু গোপন করার থাকলে তিনি নিজেই তা গোপন রাখবেন বলেও স্পষ্ট করেছেন রণজয়। তাঁর কথায়, “কারও সঙ্গে কিছু লুকিয়ে করার থাকলে লুকিয়েই বলব। আমার বুদ্ধি হাঁটুর নিচে নয়। কাল নতুন করে কিছু বলে বলব। ভনিতা করার লোক নই। তারপরেও যদি কেউ ব্যোমকেশ বক্সি হয় তো হবে। আমার কিছু বলার নেই।”

অন্যদিকে, শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের সম্পর্ক নিয়েও চলছে নানা আলোচনা। এমনকি অভিকার কারণেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও তাঁদের সম্পর্কের টানাপড়েন বা সংসার ভাঙার গুঞ্জন নিয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি রণজয়।

ব্যক্তিগত জীবনের জল্পনা এড়িয়ে আপাতত কাজেই মন দিতে চাইছেন অভিনেতা। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি বাড়ি যাচ্ছি। আমি কাজ করছি। আমি অনেক অনেক কাজ করছি।” অর্থাৎ, অভিকার সঙ্গে প্রেমের গুঞ্জন হোক কিংবা শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা—এই মুহূর্তে কোনও বিষয়েই স্পষ্ট মন্তব্য করতে নারাজ রণজয়। ফলে টলিপাড়ার এই সম্পর্কের সমীকরণ নিয়ে রহস্য আপাতত থেকেই গেল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক