রেশন গ্রাহকদের জন্য নতুন করে তৈরি হচ্ছে অনিশ্চয়তার আবহ। কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গসহ দেশের একাধিক রাজ্যে রেশনে বরাদ্দ চালের পরিমাণ কমিয়ে তার বদলে গমের সরবরাহ বাড়ানোর পরিকল্পনায় এগোচ্ছে। প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের প্রস্তুত নোটে স্পষ্ট উল্লেখ রয়েছে—চালের জায়গায় গম দিলে সরকারের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। তাই এই নতুন বণ্টন ব্যবস্থার দিকে দ্রুতই এগোতে চাইছে কেন্দ্র।
কিভাবে বদলাচ্ছে রেশন কোটা?
বর্তমানে পশ্চিমবঙ্গে প্রতি মাথায় মাসে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়—যার ৩ কেজি চাল ও ২ কেজি গম। অর্থাৎ ৬০% চাল ও ৪০% গম। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে চাল কমে হবে মাত্র ৪০.৫% এবং গম বেড়ে হবে ৫৯.৫%। তখন গ্রাহকরা পাবেন প্রায় ৩ কেজি চাল ও ২ কেজি গম।
এই পরিবর্তন শুধু পশ্চিমবঙ্গেই নয়—বিহার, দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও প্রস্তাবিত। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে সমস্যায় পড়তে পারেন বহু গ্রাহক, বিশেষত তাঁরা যারা চালকেই বেশি প্রাধান্য দেন।
খরচ কমাতেই কেন্দ্রের এই উদ্যোগ
* চাল উৎপাদনের খরচ গমের তুলনায় অনেক বেশি—
* এক টন চাল উৎপাদনে খরচ: ₹৪১,৭৩৩
* এক টন গম উৎপাদনে খরচ: ₹২৯,৮০০
এই হিসাবে এনএফএসএ প্রকল্পে মাসে ₹৩০৪.৫৮ কোটি, বছরে ₹৩৬৫৪.৯৪ কোটি সাশ্রয় হবে বলে ধারণা কেন্দ্রের।
‘টাইড ওভার স্কিম’-এও চাল কমিয়ে গম বাড়ানো হলে আরও ₹২৪৯ কোটি সাশ্রয় হবে। সব মিলিয়ে বছরে মোট সাশ্রয় হতে পারে প্রায় ₹৩,৯০৪ কোটি।
রেশন তালিকা থেকে বাদ ২.২৫ কোটি নাম—কেন?
সরকারি তদন্তে উঠে এসেছে বহু অযোগ্য গ্রাহক রেশন সুবিধা নিচ্ছিলেন। কোথাও মৃত ব্যক্তির নামে রেশন তোলা হয়েছে, কোথাও সরকারি সুবিধা পাওয়ার জন্য ভুয়ো কার্ড বানানো হয়েছে। এই অনিয়ম রুখতে সাম্প্রতিক কয়েক মাসে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক ২ কোটি ২৫ লক্ষ রেশন কার্ড বাতিল করেছে।
আরও পড়ুন
SSC ভেরিফিকেশনে তিনদিনে ২৬ ভুয়ো নথি ধরা পড়ল
সরকারের বক্তব্য, প্রকৃত অভাবীদের যাতে সঠিকভাবে খাদ্যসুরক্ষা পৌঁছে যায়, তাই কঠোর যাচাই-বাছাই চালানো হচ্ছে।
গ্রাহকদের উদ্বেগ বাড়ছে
যদিও কেন্দ্র খরচ কমানোর যুক্তি দিচ্ছে, তবুও বহু রেশন গ্রাহক চিন্তায়। কারণ—
অনেকেই গমের বদলে চাল খেতেই অভ্যস্ত
খাদ্যাভ্যাসে এই পরিবর্তন বাস্তবে সমস্যার সৃষ্টি করতে পার
বাজারেও চাপ পড়তে পারে চালের দামে
কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর হলে আগামী দিনের রেশন নীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.