ভারতীয় রেল যাত্রীদের দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না। শীতে কুয়াশার কারণে ট্রেন দেরি, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ঘন ঘন ট্রেন বাতিল—সব মিলিয়ে নিত্যযাত্রীরা নাজেহাল। এর মধ্যেই নতুন করে আরও একটি বড় ঘোষণা করল রেলওয়ে, যা সরাসরি টিকিট কাটতে ইচ্ছুক যাত্রীদের জন্য বড় ধাক্কা।
২২ নভেম্বর রাত থেকে বন্ধ থাকবে পিআরএস পরিষেবা
রেলওয়ের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (PRS) ২২ নভেম্বর ২০২৫ রাত ১১:৪৫ থেকে ২৩ নভেম্বর ভোর ৪:৪৫ পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। মোট ৫ ঘণ্টা এই সময়ে টিকিট বুকিং, বাতিল, রিজার্ভেশন স্ট্যাটাস চেক, চার্ট তৈরি থেকে শুরু করে অনলাইন বুকিং—সব পরিষেবাই অচল থাকবে।
এই সময়ে দিল্লি সহ উত্তর ভারতের বহু অঞ্চলে পিআরএস পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত চূড়ান্ত।
যাত্রীরা কী কী পরিষেবা পাবেন না
নতুন টিকিট বুকিং
টিকিট বাতিল
পিএনআর স্ট্যাটাস বা বর্তমান রিজার্ভেশন স্ট্যাটাস
চার্ট প্রস্তুত
আইআরসিটিসি অনলাইন টিকিট বুকিং
প্ল্যাটফর্ম টিকিট ও অসংরক্ষিত টিকিট বুকিং
অর্থাৎ, প্রায় সব সংরক্ষণ পরিষেবাই ৫ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত?
রেল সূত্রে জানা গিয়েছে, রেলের পুরোনো কোর সুইচ সিস্টেমটি প্রতিস্থাপন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত ডেটা সুরক্ষা ব্যবস্থার জন্য এই পরিবর্তন অত্যন্ত জরুরি ছিল।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে নন-পিক আওয়ার বেছে নেওয়া হয়েছে। কারণ রাতের এই সময়ে টিকিট বুকিং তুলনামূলক কম হয়।
পিআরএস সিস্টেম কেন এত গুরুত্বপূর্ণ?
যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বা PRS–এর মাধ্যমেই
সংরক্ষিত টিকিট বুকিং,
অসংরক্ষিত টিকিট বিতরণ,
ডেটা সুরক্ষা,
চার্ট তৈরি
এসব কাজ পরিচালিত হয়। এই সিস্টেমের ওপরই নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর রিজার্ভেশন প্রক্রিয়া।
যাত্রীদের জন্য সতর্কবার্তা
যারা ২২ নভেম্বর রাতে বা ২৩ নভেম্বর ভোরে টিকিট কাটার পরিকল্পনা করেছেন, তাঁদের আগেভাগে বুকিং করে নেওয়ার পরামর্শ রেলের তরফে। কারণ নির্দিষ্ট সময়ে কোনও পরিষেবাই চালু থাকবে না।
রেলের এই রক্ষণাবেক্ষণ আগামী দিনে টিকিট বুকিং আরও দ্রুত ও সুরক্ষিত করবে বলে দাবি কর্তৃপক্ষের। তবে আপাতত এই একরাতের জন্য ভোগান্তিতে পড়তে চলেছে যাত্রীরা।
আরও পড়ুন
মেট্রোয় ফের আত্মঘাতী চেষ্টা, থমকাল ব্লু লাইনের পরিষেবা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.