Nusrat: পবিত্র ঈদে মেহেন্দির রঙে হাত রাঙালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। যে ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তদের পাশাপাশি অন্যান্য তারকারাও। হয়তো অনেকেই জানেন জন্মসূত্রে মুসলিম ধর্মাবলম্বী এই অভিনেত্রী।
বৈবাহিক সূত্রে এখন তিনি হিন্দু বাড়ির বউ। তবে কখনোই ধর্ম তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বরং দুই ধর্মই সমান তালে মেনে চলেছেন তিনি। একদিকে যেমন দুর্গাপুজোয় সিঁদুর খেলায় মেতে ওঠেন, তেমনি এবার ঈদ উপলক্ষ্যে সেজে উঠেছেন মেহেন্দিতে।
যে ছবিগুলো তিঞ্জ পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে মেহেন্দি রঙের পোশাক পরে রয়েছেন তিনি। মিষ্টি হাসিতে হাতের মেহেন্দি তুলে ধরেছেন সকলের সামনে। কখনো আবার হাত দিয়ে মুখ ঢেকেছেন। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদ রাত মোবারক।’
রমজানের পর প্রথম চাঁদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। ছবিগুলো দেখার পর সেখানে অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন ভীষণ মিষ্টি লাগছে তাকে দেখতে। এছাড়া অন্যান্য অনুরাগীরাও তাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন ছবিগুলোর জন্য।
উল্লেখযোগ্য, প্রথমবারও এই অভিনেত্রী হিন্দু ধর্মাবলম্বী মানুষকে বিয়ে করেছিলেন। তিনি প্রথম থেকে চাইতেন বিয়ে করে সিঁদুর পরতে। তবে সেই বিবাহবিচ্ছেদের পর বিয়ে করেন অভিনেতা যশ দাশগুপ্তকে। সমস্ত হিন্দু অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। তবে নিজের ধর্ম কিন্তু একেবারে ভুলে যাননি অভিনেত্রী। যা স্পষ্ট করলেন ছবিগুলোর মাধ্যমে।

Sudeshna has been writing entertainment reports since 2021.