Susmita: সম্প্রতি এবার স্ত্রীকে নিয়ে চলা সমস্ত সমালোচনা ও বিতর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতার স্বামী তথা ‘মিডোকার্ট’এর প্রতিষ্ঠাতা শুভাশিস দে। এদিন তাদের অফিসে শুভেচ্ছা সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই কেক কেটে নতুন জীবনের প্রতি আরো এক পদক্ষেপ নেন সুস্মিতা এবং শুভাশিস।
সেখানেই পৌঁছে গিয়েছিল বিভিন্ন মিডিয়া। একটি ভিডিও সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে সংবাদমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয় তিনি এই বিষয়ে কিছু বলবেন কিনা। উত্তরে বলেন, ‘সুস্মিতাকে আমি এক্সেপ্ট করেছি সবকিছু জেনে। ও সেই সময় যা যা বলেছিল পরে আমার সেগুলো মেলাতে একেবারে অসুবিধা হয়নি। তো সেই জায়গা থেকে ফুল সাপোর্ট আছে দুই বাড়ির তরফ থেকে।’
এরপর প্রশ্ন করা হয় কোনো স্টেপ নেবেন কিনা? বলেন, ‘না না স্টেপ নেওয়ার কোনো প্রশ্নই নেই। সবকিছু ভালোর দিকে যাচ্ছে। একটা খারাপ জিনিসকে সামনে আনার কী দরকার আছে? তো যেখানে যেটুকু হয়েছে আমি সবাইকেই বলবো এটা এখানে বন্ধ করতে। কারণ, খেলাটা তো সবাই খেলতে পারে কিন্তু নোংরা খেলা এবার বন্ধ হওয়া দরকার।’
হয়তো অনেকেই জানেন বেশ কিছুদিন ধরে এই বিষয়ে নানান সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। মূলত ঘটনার সূত্রপাত সায়ক চক্রবর্তীর পোস্ট করা একটি ছবিকে ঘিরে। যেখানে সায়ক সুস্মিতার সাধের একটি ফটো পোস্ট করে লিখেছিলেন আর যেন তিনি বিয়ে না করেন এবার যেন থেমে যান।
এরপরে সুস্মিতা একটি লাইভ ভিডিওতে এসে চক্রবর্তী পরিবারের সমস্ত কেচ্ছা-কাহিনী তুলে ধরেন সকলের সামনে। যেখানে প্রাক্তন স্বামী সব্যসাচীর বিরুদ্ধে নানান অভিযোগ আনেন তিনি। এমনকি শারীরিক সম্পর্ক সংক্রান্ত বিস্ফোরক তথ্য সামনে আনেন। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দীর্ঘ পোস্ট করেন সব্যসাচী নিজেও।

Sudeshna has been writing entertainment reports since 2021.