২০২৫ সাল জ্যোতিষশাস্ত্রের বিচারে ছিল মঙ্গল গ্রহের প্রভাবপূর্ণ একটি বছর। মঙ্গল শক্তি, সাহস ও সংগ্রামের প্রতীক হলেও অতিরিক্ত প্রভাব পড়লে জীবনে অস্থিরতা, মানসিক চাপ, অপ্রত্যাশিত বাধা ও পরিকল্পনা ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকেই কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি। তাই ২০২৫-এর শেষে দাঁড়িয়ে সাধারণ মানুষের চোখ এখন ২০২৬ সালের দিকে। জ্যোতিষ মতে, ২০২৬ তুলনামূলকভাবে শান্তি, স্থিতিশীলতা এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এই পরিবর্তনকে আরও শক্তিশালী করতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো—নতুন বছরে প্রবেশের আগে বাড়ি থেকে নেগেটিভ এনার্জির উৎসগুলো সরিয়ে ফেলা। ঘরে থাকা ভাঙা, অব্যবহৃত বা অচল জিনিস শুধু জায়গা দখল করে না, এগুলি মানসিক ও পারিপার্শ্বিক শক্তির উপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের আগে এই পাঁচটি জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেললে আটকে থাকা কাজ এগোতে শুরু করবে এবং ভাগ্যের নতুন দরজা খুলতে পারে।
১. ছেঁড়া জুতো
বাস্তু মতে, ছেঁড়া বা অত্যধিক পুরনো জুতো উন্নতির পথে বড় বাধা। এই ধরনের জুতো ঘরে পড়ে থাকলে নেতিবাচক শক্তি জমা হয়। নববর্ষের আগে এমন জুতো ফেলে দেওয়াই শ্রেয়।
২. বন্ধ ঘড়ি
বন্ধ বা অচল ঘড়ি সময়ের স্থবিরতার প্রতীক। এটি জীবনের গতি থেমে যাওয়া এবং সুযোগ হাতছাড়া হওয়ার ইঙ্গিত দেয়। তাই বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে দ্রুত সারিয়ে নেওয়া বা সরিয়ে ফেলা উচিত।
৩. ভাঙা কাচ
ভাঙা কাচ মানসিক অস্থিরতা ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। বাস্তু অনুসারে, বাড়িতে ভাঙা কাচ রাখা অশুভ। তাই এমন জিনিস সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া জরুরি।
৪. শুকনো গাছপালা
শুকিয়ে যাওয়া গাছ বা ফুলদানি নেতিবাচক শক্তির প্রতীক। এগুলি জীবনে স্থবিরতা ও হতাশা ডেকে আনে। এর পরিবর্তে টবে সবুজ, সতেজ গাছ রাখলে বাড়িতে সমৃদ্ধি ও পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়।
আরও পড়ুন,
মকর রাশিতে বিরল পঞ্চগ্রহী যোগ: জানুয়ারি ২০২৬-এ ভাগ্য খুলবে ৭ রাশির
৫. ভাঙা দেবতার মূর্তি
ভাঙা বা ক্ষতিগ্রস্ত দেবমূর্তি পূজার যোগ্য নয়। বাস্তু ও ধর্মীয় নিয়ম অনুযায়ী, এমন মূর্তিকে সম্মানের সঙ্গে নিয়ম মেনে বিসর্জন দেওয়া উচিত।
সব মিলিয়ে, ২০২৬-কে শুভ ও সফল করতে চাইলে এখন থেকেই ঘরের অপ্রয়োজনীয় ও ভাঙা জিনিসপত্র সরানোর কাজ শুরু করুন। ছোট এই পরিবর্তনই জীবনে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন,
মাথার চেয়ে মনই বড়: আবেগের বশে সিদ্ধান্ত নেয় যে ৫ রাশির মানুষ

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.