সম্প্রতি এবার সিঁদুর রঙে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী। যা দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন তাহলে কি খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন তিনি? আমরা সকলেই জানি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের।
তারা কী করছেন, কার সাথে সম্পর্কে রয়েছেন সব বিষয়েই জানতে আগ্রহী ভক্তরা। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। এমনিতেই সকলের মনে একটাই প্রশ্ন কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তার মাঝে বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে আবার লিখেছেন ‘সিঁদুর।’
তাহলে কোন ইঙ্গিত দিতে চলেছেন তিনি? যদিও সেই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন। ছবিতে দেখা গিয়েছে সিঁদুর রাঙা পোশাক পরিহিত অবস্থায় রয়েছেন তিনি। খোলা চুলে ও মানানসই মেকআপে অসাধারণ সুন্দরী লাগছিল তাকে দেখতে। তাইতো তাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
এর আগে এক চিকিৎসকের সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। তবে কিছু সময় পর সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও কী কারণে তাদের সম্পর্ক ভেঙ্গে যায় সে বিষয়ে কিছু জানা যায়নি। দীর্ঘদিন তিনি নিজেকে সিঙ্গেল বলেই দাবী করেছেন। তবে এই ছবি দেখার পর দর্শকদের মনে বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে।
উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন এই অভিনেত্রী। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ইতিমধ্যে বিভিন্ন সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। মাঝে শারীরিক অসুস্থতার কারণে বিরতি নিলেও ফের ফিরে এসেছেন কাজে। সিনেমার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.