কাঞ্চন মল্লিকের কারণে আত্মত্যাগ করতে হয়েছে আর এক অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে! তেমনই এক দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো আপনি ভাবছেন কী কারণে এমনটা বলা হচ্ছে? কোন কাজের জন্য আত্মত্যাগ করতে হয়েছে ঋত্বিককে?
আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। আসলে হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছেন সৃজিত মুখার্জির নতুন সিনেমার ‘সত্যি বলে সত্যি কিছু নেই।’ সেখানে একঝাঁক তারকাদের দেখা যাবে। যেখানে থাকবেন কাঞ্চন মল্লিক থেকে শুরু করে ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী প্রমুখ অভিনেতারা।
সেই সিনেমারই প্রমোশনে দেখা গিয়েছে তাদের। তবে অন্যরকমভাবে এই প্রমোশনটি করতে দেখা গিয়েছে। খুব সম্ভবত কোনো একটি ফার্মহাউসে উপস্থিত হয়েছিলেন সিনেমার সকল কলাকুশলীরা। সেখানে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যেখানে একসঙ্গে ব্যাট করতে নামেন কাঞ্চন এবং ঋত্বিক।
ঋত্বিকের ব্যাটে বল লেগে সেটি পৌঁছে যায় ফিল্ডারের কাছে এবং ঋত্বিক রান নিতে দিয়ে রান আউট হয়ে যান। আসলে কাঞ্চনের উদাসীনতার কারণেই আউট হতে হয়েছে অভিনেতাকে। তাই যিনি কমেন্টেটর ছিলেন তাকে বলতে শোনা যায়, ‘ঋত্বিককে আত্মত্যাগ করতে হলো কাঞ্চনদার অনির্দিষ্টচারিতার জন্য।’
যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন ঋত্বিক বেশ ভালোই খেলেন শুধু বোঝাবুঝির ভুলের জন্যই আউট হতে হলে তাকে। এই কারণে কাঞ্চনকেউ দোষ দিয়েছেন কেউ কেউ। সবমিলিয়ে বলতে গেলে এদিন বেশ মজা করেছেন কলাকুশলীরা।
আরও পড়ুন,
*সইফ-পুত্রকে অপহরণ করে কোটি টাকা হাতানোর ছক, জেরায় জানাল সইফের হামলাকারী

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.