Rukmini: বর্তমানে কাজে ডুবে রয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যস্ত শিডিউলের কিছু ঝলক তুলে ধরেছেন তিনি। সাথে যোগ করেছেন যে, কাজ ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী।
নিজের জীবনের নানান মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন। সেটা নিজের সাথে কাটানো একান্ত সময় হোক বা প্রিয় মানুষের জন্মদিন উদযাপন। এমনকি সিনেমার প্রচারেও তাকে সমানভাবে সক্রিয় দেখা যায়। সম্প্রতি কোনো একটি বিশেষ প্রোজেক্টে যুক্ত হয়েছেন অভিনেত্রী।
তারই ফাঁকে তোলা কিছু ছবি তিনি শেয়ার করেছেন; যেখানে কখনো তাকে জল পান করতে দেখা যাচ্ছে, আবার কখনো সামনে সাজানো রয়েছে হরেক রকম খাবার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কাজ, কাজ এবং কাজ’। অর্থাৎ, বর্তমানে তিনি পুরোপুরি কর্মমুখী।
পোস্ট করা মাত্রই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা উৎসুক হয়ে জানতে চেয়েছেন তার এই নতুন কাজ সম্পর্কে এবং আগাম শুভকামনাও জানিয়েছেন অনেকে। সবমিলিয়ে রুক্মিণীর এই পোস্টগুলো এখন নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু।
অন্যদিকে, ব্যক্তিগত জীবনে তিনি টলিউড সুপারস্টার দেবের সাথে সম্পর্কে আবদ্ধ। তবে এই সম্পর্ক কবে পরিণয় পাবে, সে বিষয়ে তারা এখনো স্পষ্ট কিছু জানাননি। দেবের মতে, তারা বর্তমানে বেশ ভালো আছেন, তাই আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই।