২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার পালিত হবে বসন্ত পঞ্চমী বা সরস্বতীপুজো। এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য, কারণ দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবী। বিশ্বাস করা হয়, সরস্বতীপুজোর দিনে নিষ্ঠা ও নিয়ম মেনে দেবীর আরাধনা করলে লেখাপড়ায় দ্রুত উন্নতি ঘটে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।
শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বহু পরিবারেই এই দিন ঘরে ঘরে আড়ম্বরের সঙ্গে সরস্বতীপুজো অনুষ্ঠিত হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই শুভ তিথিতে কিছু বিশেষ টোটকা পালন করলে দেবীর কৃপা আরও সহজে লাভ করা যায়। এই টোটকাগুলি শুধু বিদ্যার্থীদের জন্য নয়, যাঁরা নতুন করে পড়াশোনা শুরু করতে চান বা মানসিক জড়তা কাটিয়ে এগোতে চান—তাঁদের জন্যও সমান কার্যকর।
সরস্বতীপুজোর দিন পালন করুন এই দশ সহজ উপায়
সরস্বতীপুজোর সময় একটি পাত্রে কাঁচা দুধ ও কেশর মিশিয়ে রাখুন। দুধ হালকা হলুদ রঙের হলে তা দেবীকে অর্পণ করুন—এতে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে বলে মনে করা হয়।
দেবী সরস্বতী হলুদ রঙ অত্যন্ত পছন্দ করেন। তাই হলুদ ফুল, হলুদ মিষ্টি, কাঁচা হলুদ, হলুদ রঙের কলা, বস্ত্র ও ডাল নিবেদন করলে দেবী প্রসন্ন হন।
পুজোর সময় দেবীর হাতে থাকা পুস্তকটি একবার স্পর্শ করে প্রণাম করলে পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে বলে বিশ্বাস।
নৈবেদ্য হিসেবে বাসন্তী পোলাও ও সাদা বা হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। পুজোর পর সেই প্রসাদ কুমারী মেয়েদের মধ্যে বিতরণ করা অত্যন্ত শুভ।
পলাশ ফুল সরস্বতীপুজোয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এর সঙ্গে খই, কুল, সবেদা, মটরশুঁটি এবং দোয়াত-কলম অর্পণ করা যেতে পারে।
অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই সাদা বা হলুদ বস্ত্র পরিধান করুন এবং পুজোর তিথির মধ্যেই অঞ্জলি দিন—তাহলেই পূর্ণ ফল লাভ হয়।
পাঁচটি দুর্বা ঘাস ও কাঁচা হলুদ বেটে সামান্য সর্ষের তেল মিশিয়ে সারা গায়ে মাখা হলে শুভ শক্তির সঞ্চার ঘটে। তা সম্ভব না হলে কপালে তিলক লাগান।
এই দিন পোখরাজ ও মুক্তো ধারণকে শুভ মনে করা হয়, তবে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই রত্ন ধারণ করুন।
সরস্বতীপুজোর দিন নখ বা চুল কাটা নিষেধ। পাশাপাশি নিরামিষ আহার গ্রহণ করলে পুজোর পূর্ণ সুফল পাওয়া যায়।
শুধু হাতেখড়ি নয়, যাঁরা বহুদিন পর আবার পড়াশোনা শুরু করতে চান, তাঁদের জন্যও এই দিনটি অত্যন্ত শুভ।
সব মিলিয়ে, সরস্বতীপুজো শুধু একটি ধর্মীয় আচার নয়—এটি জ্ঞান, শুদ্ধতা ও ইতিবাচক শক্তির উৎসব। সঠিক নিয়মে এই দশটি সহজ উপায় পালন করলে বিদ্যাচর্চায় সাফল্যের পাশাপাশি ঘরেও প্রবেশ করবে শুভ শক্তির সঞ্চার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.