Sayantika: পুরনো ছন্দে সায়ন্তিকা, নতুন ছবিতে নজর কাড়লেন অভিনেত্রী

Sayantika: আবারো গ্ল্যামারাস লুকে তাক লাগালেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee)। টলিপাড়ার পরিচিত মুখ সায়ন্তিকা। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্টও বরাবরই অনুরাগীদের নজর কাড়ে। সম্প্রতি নিজের একাধিক নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

ছবিতে তাকে একেবারে অন্যরকম গ্ল্যামারাস অবতারে দেখা গিয়েছে। ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা।
সায়ন্তিকার সাম্প্রতিক ছবিতে তার লুক দেখে অনেকেই বলছেন, তিনি যেন ফিরে পেয়েছেন তার আগের চেনা ছন্দ। কালো ঝলমলে করসেট-স্টাইলের টপের সঙ্গে সাদা ড্রেপিংয়ে তাকে দেখা গিয়েছে।

খোলা চুল, নিখুঁত মেকআপ এবং আত্মবিশ্বাসী ভঙ্গি তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি ক্লোজ-আপ ছবিতে তার চোখের মেকআপ এবং স্বাভাবিক অভিব্যক্তিও নজর কেড়েছে। গত কয়েক বছরে সায়ন্তিকার চেহারা ও স্টাইল নিয়ে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা হয়েছে।

আরও পড়ুন,
দেবের উদ্যোগে ১ ঘণ্টায় ডেথ সার্টিফিকেট, স্বামীর ঋণও মকুব ঘাটালের ‘লক্ষ্মী’র, সাংসদকে ধন্যবাদ সুদীপ্তার

তবে নিজের শরীর নিয়ে কোনও নির্দিষ্ট মন্তব্য না করে অভিনেত্রী বরাবরই নিজের কাজ ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন। নতুন ছবিতেও সেই আত্মবিশ্বাসেরই প্রকাশ দেখা যাচ্ছে বলে মনে করছেন অনুরাগীরা।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় ছিলেন সায়ন্তিকা।

তবে সময়ের সঙ্গে তার অভিনয় জীবন এবং ব্যক্তিগত স্টাইল দুই নিয়েই দর্শকদের আগ্রহ অব্যাহত। নতুন এই ছবি ফের প্রমাণ করলো, পর্দার বাইরে তার গ্ল্যামারাস উপস্থিতিও অনুরাগীদের আকর্ষণের অন্যতম কারণ। খুব শীঘ্রই হয়তো নতুন কোনো সিনেমায় দেখা যাবে তাকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক