কফি উইথ কর্ণের শেষ পর্বে বড় চমক! শাহরুখের সঙ্গে দেখা যাবে যশ ও রুহিকে?

বলিউডের অন্যতম জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’। সঞ্চালক কর্ণ জোহরের এই শো ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। বর্তমানে চলছে অনুষ্ঠানের নবম সিজ়ন। তবে শোনা যাচ্ছে, এই সিজ়ন শেষ হওয়ার সঙ্গেই নাকি ইতি পড়তে পারে জনপ্রিয় এই চ্যাট শোয়ের যাত্রায়। আর শেষ পর্বকে স্মরণীয় করে রাখতে বড় চমকের পরিকল্পনা করেছেন কর্ণ।

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নবম সিজ়নের অন্তিম পর্বে অতিথি হিসেবে দেখা যেতে পারে বলিউডের বাদশা শাহরুখ খানকে। তবে শুধু শাহরুখ নন, তাঁর সঙ্গে এই বিশেষ পর্বে হাজির হতে পারেন কর্ণ জোহরের দুই সন্তান যশ ও রুহি। যদিও এই খবরের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

কর্ণের সমাজমাধ্যমের পাতায় প্রায়ই দেখা যায় যশ ও রুহির মজার কাণ্ডকারখানা। বর্তমানে দু’জনের বয়স ন’বছর। বাবার সঙ্গে তাঁদের খুনসুটি এবং মজার কথোপকথন ইতিমধ্যেই নেটিজ়েনদের মন জয় করেছে। এবার যদি সত্যিই শাহরুখের সঙ্গে তাঁদের একই মঞ্চে দেখা যায়, তা হলে দর্শকদের জন্য নিঃসন্দেহে তা হবে বিশেষ আকর্ষণ।

তবে শাহরুখকে নিয়ে রয়েছে আরও একটি চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে, গোটা পর্বে থাকবেন না অভিনেতা। অনুষ্ঠানের একটি নির্দিষ্ট অংশেই দেখা যেতে পারে তাঁকে। ব্যস্ত শিডিউলের কারণে খুব বেশি সময় দিতে পারেননি কিং খান। ইতিমধ্যেই নাকি এই বিশেষ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।

বর্তমানে নিজের আগামী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। চলতি বছরের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ফলে কাজের ব্যস্ততার মধ্যেই কর্ণের শোয়ের জন্য সময় বের করেছেন অভিনেতা।

উল্লেখ্য, নবম সিজ়নের প্রথম পর্বেই হাজির হয়েছিলেন সলমন খান ও করিশ্মা কপূর। এরপর একে একে অনুষ্ঠানে এসেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা, বরুণ ধবন, জাহ্নবী কপূর ও অর্জুন কপূর, সইফ আলি খান ও করিনা কপূর খান এবং সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী।

20261116 180522
প্রয়াত অভিনেত্রী নিম্মির ১.৭৭ কোটি টাকা ও দু’টি ফ্ল্যাট আত্মসাতের অভিযোগ! পরিচর্যাকারীর বিরুদ্ধে এফআইআর

এখনও বাকি রয়েছে আরও কয়েকটি আকর্ষণীয় পর্ব। আগামী সপ্তাহে অনন্যা পাণ্ডে ও অনন্যা বিড়লার সঙ্গে দেখা যেতে পারে শনায়া কপূরকেও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই পর্বের ঝলক। সব মিলিয়ে শেষ সিজ়নের প্রতিটি পর্ব ঘিরেই দর্শকদের কৌতূহল বাড়ছে। তবে সত্যিই কি শাহরুখ, যশ ও রুহিকে একসঙ্গে দেখা যাবে কর্ণের কফির আড্ডায়? সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক