হাতে নেই কাজ, শারীরিক অসুস্থতায় জেরবার! সুদিন ফেরাতে বাংলার জ্যোতিষীর শরণাপন্ন শরদ কাপুর

একসময় বলিউডের পর্দায় বেশ পরিচিত মুখ ছিলেন অভিনেতা শরদ কাপুর। শাহরুখ খানের সঙ্গে কাজ করার পাশাপাশি একাধিক ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। বর্তমানে কাজের অভাব, শারীরিক অসুস্থতা এবং আর্থিক টানাপড়েনের মতো একাধিক সমস্যার মুখোমুখি অভিনেতা। জীবনের এই কঠিন সময় কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে এবার আধ্যাত্মিকতার পথ বেছে নিলেন তিনি। বাংলার এক জ্যোতিষীকে নিজের গুরু হিসেবেও গ্রহণ করেছেন অভিনেতা।

সম্প্রতি জ্যোতিষী তনয় শাস্ত্রী শরদ কাপুরের বাড়িতে যান। সেখানে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। সেই সাক্ষাতের একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেতা। জানা গিয়েছে, শরদের আগামী দিনের পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তাঁরা। জ্যোতিষী তনয় শাস্ত্রী অভিনেতাকে আশার বাণী শুনিয়েছেন। তাঁর দাবি, ২০২৭ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই শরদ কাপুরের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ধীরে ধীরে কাটতে পারে তাঁর জীবনের কঠিন সময়।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শরদ কাপুরের পেশাগত ও ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। হাতে পর্যাপ্ত কাজ না থাকায় সমস্যায় পড়েছেন অভিনেতা। পাশাপাশি শারীরিক অসুস্থতাও তাঁর জীবনকে আরও কঠিন করে তুলেছে। সম্প্রতি নিজের দুরবস্থার কথা একটি ভিডিয়োর মাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন তিনি।

এমনকি কাজের আশায় বলিউডের একাধিক প্রথম সারির অভিনেতার কাছেও আবেদন জানিয়েছেন শরদ। সলমন খান, শাহরুখ খান এবং অক্ষয় কুমারের কাছে কাজ চেয়েছেন বলে জানা গিয়েছে। এই কঠিন সময়ে সলমন খান এবং সোনু সুদের কাছ থেকেও সাহায্য পেয়েছেন অভিনেতা।

রাহুলের মৃত্যুর রেশ কাটেনি, তার মধ্যেই শুটিংয়ে প্রাণ গেল বাংলার টেকনিশিয়ানের! কী ঘটেছিল গ্যাংটকে?
রাহুলের মৃত্যুর রেশ কাটেনি, তার মধ্যেই শুটিংয়ে প্রাণ গেল বাংলার টেকনিশিয়ানের! কী ঘটেছিল গ্যাংটকে?

একসময় রুপোলি পর্দায় যাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছিল, আজ তাঁকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই করতে হচ্ছে। তবে ২০২৭ সালের শুরুতে জীবনের পরিস্থিতি বদলানোর যে আশার কথা জ্যোতিষী শুনিয়েছেন, তা অভিনেতার মনে কতটা ভরসা জোগায়, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক