Shreya: আরো একবার সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। এবার একটি সবুজ রংয়ের পোশাকে সেজে উঠেছিলেন তিনি। লক্ষ্য করলে বুঝবেন এই শিল্পী যে পোশাকগুলো পরেন সেগুলি অন্যদের থেকে আলাদা। এগুলি মূলত তৈরি হয় শাড়ি এবং ওয়েস্টার্ন পোশাকের সংমিশ্রণে।
এদিন সেজে উঠেছিলেন এক বিশেষ ডিজাইনের তৈরি পোশাকে। যা বহন করেছিলেন আত্মবিশ্বাসের সাথে। কখনো তিনি বসে রয়েছেন আবার কখনও গান গাওয়ার ভঙ্গিমায় পোজ দিয়েছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলিকে অসামান্য করে তুলেছেন এই শিল্পী।
পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রীর স্নিগ্ধতা যেন ক্রমাগত বেড়েই চলেছে। এক দিকে যেমন তিনি অসাধারণ গান করেন তেমনি সাজ পোশাকের দিক দিয়েও তিনি অন্যদের থেকে অনেকটাই আলাদা। এই বিষয়টি তাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলে।
উল্লেখযোগ্য, বর্তমানে তিনি রয়েছেন বিদেশে। সেখানে চলছে তার ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ ট্যুর। ইতিমধ্যে তার আওতায় একাধিক বড় শহরে কনসার্ট সেরে ফেলেছেন তিনি। যার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বোঝা যায় তিনি গানে অনেক বেশি জীবন্ত হয়ে ওঠেন।
তবে পরিবারের সাথেও সময় কাটাচ্ছেন ভরপুর। কারণ সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে তিনি স্বামী শিলাদিত্য এবং ছেলে দেব্যানকে উল্লেখ করে জানিয়েছিলেন তারাই তার পৃথিবী। কাজের ফাঁকে তাদের সাথেও এদিক-ওদিক ঘুরে নিচ্ছেন আনন্দের সাথে। সবমিলিয়ে বলতে গেলে এই শিল্পী ভরপুর জীবন উপভোগ করছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.