Shreya: বেগুনী আনারকলিতে মোহময়ী শ্রেয়া, গায়িকার রূপের জাদুতে বুঁদ নেটপাড়া

Shreya: বেগুনী রঙের আনারকলিতে জৌলুস ছড়ালেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তাকে দেখাচ্ছে ভীষণই লাবণ্যময়ী। তার এই মোহনীয় রূপ দেখে মুগ্ধ ভক্তরা যেন চোখ ফেরাতে পারছেন না।

​সোশ্যাল মিডিয়ায় শিল্পী বরাবরই সক্রিয়। নিজের ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে বিভিন্ন রিয়ালিটি শো-এর নেপথ্যের ঝলক তিনি নিয়মিত ভক্তদের জন্য শেয়ার করেন। এবারও সেরকমই কিছু ছবি পোস্ট করেছেন তিনি, যার সঙ্গে জুড়ে দিয়েছেন বলিউডের একটি জনপ্রিয় গান।

​ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি অপূর্ব ডিজাইনার আনারকলি পরে আছেন শিল্পী। কখনও তিনি উদাস ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, আবার কখনও বাইরের দৃশ্য উপভোগ করছেন। সবমিলিয়ে তাকে দেখতে অসাধারণ লাগছে। ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন
লোকচক্ষুর আড়ালেই আইনি বিয়ে সারলেন দীপান্বিতা, বহুদিনের প্রেমিক গৌরবের সঙ্গে নতুন অধ্যায়

​নেটিজেনদের মন্তব্য একটাই সময়ের সাথে সাথে এই শিল্পী যেন আরও সুন্দরী হয়ে উঠছেন। শুধুমাত্র অসাধারণ কণ্ঠই নয়, তার সৌন্দর্য্য অনায়াসেই হার মানাতে পারে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো, তাকে বেশিরভাগ সময় ভারতীয় পোশাকেই দেখা যায়; পাশ্চাত্য পোশাকে তিনি খুব একটা ধরা দেন না।

আরও পড়ুন
Koel: হাসি-গল্প আর সুরেলা সন্ধ্যা, ট্রেলার লঞ্চের অন্দরমহলের ছবি শেয়ার করলেন কোয়েল

উল্লেখ্য, ​বর্তমানে তিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে রয়েছেন। মূলত সেখানে উপস্থিত হওয়ার আগে বিভিন্ন সাজে সেজে ওঠেন তিনি এবং সেই ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ধারণা করা হচ্ছে, এই নতুন সাজটিও ছিল রিয়ালিটি শো-এর কোনো বিশেষ পর্বের জন্য। আপাতত তার এই স্নিগ্ধ রূপের ছটায় মজেছে পুরো নেটপাড়া।

আরও পড়ুন
Swastika: শীতের আমেজে উষ্ণতার ছোঁয়া! ছাইরঙা শাড়িতে নেটপাড়ায় পারদ চড়ালেন স্বস্তিকা

#Shreya

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক