Shreya: আরো একবার অনন্য রূপ নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তাকে দেখার পর চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। এমনই জৌলুশ ছড়িয়েছেন তিনি। হয়তো অনেকেই জানেন গান গাওয়ার পাশাপাশি সাজগোজ করতে ভীষণই পছন্দ করেন এই শিল্পী।
যা বোঝা যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। ইতিমধ্যে কয়েকশো ছবিতে ভরে উঠেছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। এবার সংযোজন হয়েছে নতুন কিছু ছবির। যেখানে দেখা যাচ্ছে বেগুনি রঙের একটি ঝলমলে সালোয়ার কামিজ পরে রয়েছেন তিনি। সাথে মানানসই গয়না ও মেকআপ তাকে অনেক বেশি সুন্দরী করে তুলেছিল।
তাইতো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন তার উপর থেকে চোখ ফেরানো যায় না। এমনই ঔজ্জ্বল্য ছড়িয়ে দিয়েছেন তিনি। হয়তো তার ছবিগুলো দেখলে খেয়াল করবেন ভারতীয় পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। যেখানে অন্যান্য তারকারা ওয়েস্টার্ন পোশাকে প্রতিযোগিতায় নেমেছেন সেখানে বিপরীত পথে হাঁটতে দেখা গিয়েছে শ্রেয়াকে।
এই বিষয়টি তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে দর্শকমহলে। তিনি যেন ঘরের মেয়ে। কোনদিনও তার মধ্যে অহংকার বা ঔদ্ধত্য দেখা যায়নি বরং জনপ্রিয়তার শীর্ষে গিয়েও এখনো পর্যন্ত মাটির মানুষ হিসেবে নিজেকে স্থায়ী রেখেছেন।
উল্লেখযোগ্য, নেপথ্যশিল্পী হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন কনসার্ট এবং রিয়্যালিটি শো’তে দেখা যায় তাকে। একটি শো’তে বর্তমানে বিচারকের ভূমিকা পালন করছেন তিনি। সেখানে যাওয়ার আগেই সাজে সেজে ওঠেন বিভিন্ন সাজে। যেগুলো ভাগ করে নেন সকলের সাথে।

Sudeshna has been writing entertainment reports since 2021.