গত মঙ্গলবার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে গায়ক জুবিন গর্গের। তার অকস্মাৎ মৃত্যুতে স্তদ্ধ হয়ে গিয়েছিলেন সকলে। তার অনুগামী থেকে পরিবারের সকলেই তার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। সিঙ্গাপুরে গত শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের। জুবিন সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’ উপলক্ষে গান গাইতে গিয়েছিলেন। কিন্তু সেটিই যে তার অন্তিম যাত্রা হবে তা কেউ বুঝতে পারেননি।
এদিকে গায়কের মৃত্যুর পর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে চলা সেই অনুষ্ঠানের আয়োজক ও গায়কের আপ্ত সহায়কের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। এদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর প্রয়াত গায়কের স্ত্রী গরিমা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। আর সেই ভিডিওতে তিনি সকলকে অনুরোধ করেন ওই আপ্ত সহায়কের উপরে দায়ের করা অভিযোগ তুলে নিতে। আর এরপরই কটাক্ষের শিকার হন গরিমা।
গায়ক জুবিন গর্গের এভাবে মৃত্যু অনেকেই মেনে নিতে পারেননি। জুবিন সিঙ্গাপুরে যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেই অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত ও গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গায়কের এমন মৃত্যুর জন্য ওই দু’জনকে দায়ি করতে শুরু করেন সকলে। এফআইআর দায়ের হওয়ার দু’দিন পর সোশ্যাল মিডিয়ায় গরিমা একটি কাতর আর্জি জানিয়ে ভিডিও পোস্ট করেন।
আরও পড়ুন,
শেষ মুহূর্তে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন জুবিন! ভাইরাল ভিডিও
তিনি ভিডিওতে বলেন, গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তা তুলে নেওয়া হোক এবং তাকে এসবের থেকে অব্যহতি দেওয়া হোক। যাতে তিনি গায়কের শেষকৃত্যে থাকতে পারেন। গরিমা জানান, সিদ্ধার্থ তাদের পরিবারের একজন সদস্যের মতন। তাই তার বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। আর এরপর গরিমার উদ্দেশ্যে ধেয়ে আসে নানান কটাক্ষ।
আরও পড়ুন,
নায়কের চরিত্রে প্রয়াত গায়ক, সশরীরে শেষবারের মত পর্দায় আসছেন জুবিন!
একজন লিখেছেন, “খুব অদ্ভুত লাগছে। দু’দিন আগে স্বামী মারা গেলেন। আর ইনি শোকপ্রকাশ না করে সমাজমাধ্যমে এসে কথা বলছেন আর অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। কিছু রহস্য নিশ্চয়ই রয়েছে।” অনেকে বলছেন, স্ত্রী হিসেবে জুবিনকে বাঁধা দেওয়া উচিত ছিল গরিমার। এর পাশাপাশি কেউ কেউ বলছেন, আপ্ত সহায়ক চাপ সৃষ্টি করে গরিমাকে দিয়ে এই ভিডিও করিয়েছে।