ছেলে আদিদেবের স্থুলতা নিয়ে মন্তব্য করায় মুখ খুললেন ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা বন্দ্যোপাধ্যায়! এই নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত। কারণ, ২০০৫ সাল থেকে তিনি জি বাংলার জনপ্রিয় রান্নার শো ‘রান্নাঘর’ সঞ্চালনা করেছেন। ২০২২ সালে এই শো বন্ধ হয়ে গিয়েছে। আপাতত নিজের রেস্টুরেন্ট এবং শাড়ির ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় সুদীপা। যেখানে নিজের পরিবারের সদস্যদের ছবি ভাগ করে নেন তিনি। সেরকমই ছেলের একটি ছবি পোস্ট করেছিলেন সুদীপা। আসলে তার ছেলে সম্প্রতি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে। তাইতো প্রথম দিন স্কুলের যাওয়ার ছবি পোস্ট করেছিলেন তিনি।
সেখানে এক নেটিজেন তার ছেলেকে মোটা বলে সম্বোধন করেন। বলেন, ‘একজন সুস্থ বাচ্চা প্রত্যেক বাবা-মায়ের গর্ব। কিন্তু ওবেসিটি নয়। এই ব্যাপারে নজর দিন। যাতে আগামী দিনে ও সুস্থ থাকে। খুশি থাকে।’ তবে কোনোরকম কটাক্ষ না করে সুদীপা উত্তর দিয়েছেন, ‘আপনি ঠিকই বলেছেন। তবে কিছু করার নেই। এটা ওর পরিবারের মধ্যেই রয়েছে।’
তবে শুধুমাত্র স্থুলতাতেই থেমে থাকেননি সুদীপার সৎ ছেলে আকাশের কথা তুলেও মন্তব্য করা হয়। যদিও সেসব বিষয় নিয়ে কিছু বলতে দেখা যায়নি সুদীপাকে। উল্লেখযোগ্য, ২০০৫ সাল থেকে ‘রান্নাঘর’ সঞ্চালনা করতেন তিনি। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত অন্তঃসত্ত্বা থাকার কারণে তখন সঞ্চালনা করতেন অপরাজিতা আঢ্য।
যদিও এই শো শেষ হয়ে যাওয়ার পরে নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। বর্তমানে শাড়ি, গয়নার বুটিক নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। অন্যদিকে ২০১০ সালে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সাথে বিয়ের পিঁড়িতে বসেন সুদীপা। তবে খুব আড়ম্বরের সাথে বিয়ে হয়নি বরং সাধারণ ঘরোয়াভাবেই বিয়ে হয়েছিল। অগ্নিদেবের আগের পক্ষের সন্তান আকাশ, যদিও তার সাথে ভালো সম্পর্ক সুদীপার।
https://www.facebook.com/share/p/7mML2M3j1dgUhB8M/?mibextid=oFDknk
আরও পড়ুন,
*কাঞ্চন-শ্রীময়ী এক বিছানায়, পিঙ্কির নতুন প্রেমের গুঞ্জন! ওশের মা বলছেন, ‘আশা হল জীবনের…’
*অতিবৃষ্টিতে ‘প্রলয়’, জলে ভেসে যাচ্ছে বিমানবন্দর, বন্যা দুবাই শহরে

Hello, I am BB. I have been working in blogging for more than four years.