Sreemoyee-Kanchan: নতুন বছরের প্রথম দিনেই সপরিবারে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটি শুরু করেন তারা। মন্দিরে কাটানো সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই দম্পতি।
আমরা সকলেই জানি, কাঞ্চন ও শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় কতটা সক্রিয়। জীবনের ছোট-বড় সব মুহূর্তই তারা অনুরাগীদের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন। কোথাও ঘুরতে যাওয়া হোক বা পারিবারিক অনুষ্ঠান সবই ধরা পড়ে তাদের ক্যামেরায়। নতুন বছরের আনন্দও তার ব্যতিক্রম ছিল না।
তাদের পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, রাতের বেলা দক্ষিণেশ্বর মন্দিরে সপরিবারে পুজো দিতে গিয়েছিলেন তারা। পুজো শেষে মন্দির চত্বরে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তোলেন এই জুটি। ক্যাপশনে অনুগামীদের জানিয়েছেন তাদের ১লা জানুয়ারী ঠিক কেমন কাটলো।
ছবিগুলো পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশেষ করে তাদের কন্যা কৃষভিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাদের নববর্ষের শুভেচ্ছা ও আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন। তবে প্রশংসার পাশাপাশি বরাবরের মতো কিছু কটাক্ষের শিকারও হতে হয়েছে এই দম্পতিকে। আসলে তাদের যে কোনো পোস্টেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
অবশ্য এসব সমালোচনাকে কোনোদিনই বিশেষ গুরুত্ব দেন না তারা। বছর শেষের রাতেও যেমন গান-বাজনা আর নাচে মেতেছিলেন এই জুটি। স্বামী কাঞ্চনের গালে চুম্বন করে নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটিও শ্রীময়ী সকলের সাথে শেয়ার করে নিয়েছিলেন।
#Kanchan #Sreemoyee #MaaKali

Sudeshna has been writing entertainment reports since 2021.