Kanchan-Sreemoyee: মেয়েকে দেখতে ঠিক যেন হেমা মালিনীর মতোন লাগছে, এমনটাই জানালেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan)। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তার স্ত্রী শ্রীময়ী (Sreemoyee) একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় মেয়েকে সরস্বতী পুজোর জন্য সাজিয়ে তুলছেন তিনি। আর সেই মুহূর্ত ভরপুর উপভোগ করেছেন অভিনেতা।
তাকে প্রথমবার শাড়ি পরিহিত অবস্থায় দেখে বলেন মেয়েকে ঠিক যেন লাগছে হেমা মালিনীর মতোন। তবে কন্যাকে তৈরি করতে হিমশিম খেতে হয়েছে শ্রীময়ীকে। ভিডিওটিতে দেখা যায় মেয়ের চুল বাঁধতে নাজেহাল অবস্থা তার। আসলে কৃষভি ভীষণই চঞ্চল প্রকৃতির।
তাকে এক জায়গায় বসিয়ে সাজগোজ করানো খুবই কঠিন একটি বিষয় হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত শ্রীময়ী সেই কাজে সফল হন এবং মেয়েকে সাজিয়ে তোলেন সুন্দরভাবে। এছাড়াও বলেন মেয়েকে সাজাতে গিয়ে তিনি নিজেই সাজগোজ করতে পারেননি।
ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন তার মাম্মাবুড়ির সাজগোজ। পোস্ট করতেই সেই ভিডিওটি ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা। আসলে কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন মেয়ে কৃষভিকে কিন্তু কোনোরকম কটাক্ষ করেন না অনুরাগীরা। তাকে সবসময় ভালোবাসায় ভরিয়ে তোলেন।
অন্যদিকে কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে তাদের কন্যা সন্তান যেন ঈশ্বরের আশীর্বাদ। মেয়েকে ভীষণভাবে ভালোবাসেন এই জুটি। তার সাথে প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেন ভরপুর। কাঞ্চন বলেন তার মেয়েকে দেখতে তার মায়ের মতোই। তার মা ফিরে এসেছেন নতুন করে। এক কথায় বলতে গেলে মেয়েকে চোখে হারান তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.