Jisshu-Srijit: অভিনেতা যীশু সেনগুপ্তকে কাজলের সহ-অভিনেতা বলে চিহ্নিত করায় বেজায় চটে গেলেন বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী। এমনকি একটি ছবি পোস্ট করে বেশ কিছু কথা মনে করিয়ে দিলেন সকলকে। দীর্ঘ ২৭ বছর ধরে অভিনয় জগতে রীতিমতো রাজত্ব করে চলেছেন যীশু।
তবে এতোদিন পরে তাকে তকমা দেওয়া হলো কাজলের সহ-অভিনেতা। একটি নামকরা নিউজ পোর্টালে একটি খবর পোস্ট করা হয়। সেখানে যীশুর নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি বরং হেডলাইনে দেওয়া রয়েছে কাজলের সহ-অভিনেতা। এই বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেননি সৃজিত।
সেই পোস্টে মূলত লেখা ছিল, ‘কাজলের সহ-অভিনেতার কাছে খাবারের টাকা ছিল না; বাবা-মা বিল দিতে না পারায় বিদ্যুৎ ছাড়াই থাকতেন: ‘আজ আমার ৩টি বাংলো, বিলাসবহুল গাড়ি আছে কিন্তু…’ অর্থাৎ যীশুর জীবনে কী কী চড়াই-উতরাই এসেছে। তবে সেই ছবি পোস্ট করে আরো কিছু কথা যোগ করেন সৃজিত।
লেখেন, ‘কাজলের সহ-অভিনেতার পথপ্রদর্শক ঋতুপর্ণ ঘোষ। কাজলের সহ-অভিনেতা বেশ কয়েকটি জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রের প্রধান অভিনেতা। কাজলের সহ-অভিনেতার চারটি ভারতীয় চলচ্চিত্র শিল্পে ২৭ বছরের কেরিয়ার রয়েছে। তার একটি নাম আছে। নামটি হল যীশু সেনগুপ্ত।’
আসলে তিনি এর মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছেন অন্য এক অভিনেত্রীর নামে যীশুর পরিচয় তিনি মোটেই মেনে নেবেন না। কারণ, এই অভিনেতার বেশ গুরুত্বপূর্ণ একটা পরিচয় রয়েছে। উল্লেখযোগ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে যীশু সেনগুপ্ত এবং কাজলের ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজ। তারই কারণে চর্চায় উঠে এসেছেন এই অভিনেতা।

Sudeshna has been writing entertainment reports since 2021.