একটানা বৃষ্টিতে বেরোতে পারছেন না বাইরে, সেই সুযোগে পরিবারের সাথে আরও কিছুটা সময় কাটাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী। যার এক ঝলক ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বরাবরই মাতৃত্ব বিষয়টি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। বিয়ের আগে থেকে তিনি জানিয়েছিলেন তিনি আদর্শ মা হতে চান।
আর তেমনটাই হয়েছেন। রাজ চক্রবর্তীকে বিয়ে করার পর তাদের পরিবারে এসেছে দুই ফুটফুটে সন্তান ইউভান এবং ইয়ালিনী। নিজের কেরিয়ারে মধ্যগগনে রয়েছেন, একইসাথে পরিবার সামলাচ্ছেন শক্ত হাতে। পরিবার বা কাজ কখনোই তাকে আপোষ করতে হয়নি সবটাই সামলে নিয়েছেন দক্ষতার সাথে।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমার সুন্দর মেয়েটি খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে।’ ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তার মেয়েকে বলছেন ইউভানকে ডাকতে। এখনও স্পষ্ট করে কথা বলতে পারে না ইয়ালিনী। তাই সে দাদাকে ওয়ান বলে ডাকতে শুরু করে।
এরপর শুভশ্রী তাকে বলেন তার নাম কী। উত্তরে সে বলে নানিনি। এরপরই ফোকলা দাঁতে হেসে ফেলে। তারই অস্পষ্ট কথা ভীষণ মিষ্টি লাগছিল শুনতে। তাইতো পোস্ট করা মাত্রই সেখানে নানান প্রশংসাসূচক মন্তব্য করেছেন ইয়ালিনী ভীষণই মিষ্টি একটি মেয়ে।
উল্লেখযোগ্য, তারা তাদের অভিভাবকত্ব অনেক দিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। বিয়ের দু’বছর পর তারা স্বাগত জানান পুত্র সন্তান ইউভানকে। আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ইউভানের যখন তিন বছর বয়স হবে তাকে খেলার সাথী এনে দেবেন। সেই মতোই তিন বছর পর জন্ম হয় ইয়ালিনীর।

Sudeshna has been writing entertainment reports since 2021.