Subhasree: জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গোলাপী রঙের শাড়িতে নতুন কিছু ছবি শেয়ার করে রীতিমতো ঝড় তুলেছেন। তার এই লুকে মুগ্ধ হয়ে অনুরাগীদের মনের স্পন্দন যেন বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় এই অভিনেত্রী।
নিজের দৈনন্দিন জীবনের নানান মুহূর্ত, ছবি ও ভিডিও তিনি নিয়মিত ভক্তদের সাথে ভাগ করে নেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তান এবং স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে সুখের সংসার তার। সংসার সামলানোর পাশাপাশি পাল্লা দিয়ে চলছে সিনেমার কাজও। সম্প্রতি একটি ফটোশ্যুটে তাকে গোলাপী রঙের শিফন শাড়িতে দেখা যায়।
সাথে ছিল মানানসই গয়না এবং নিখুঁত মেকআপ, যা তার সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলেছিল। ছবির পোজগুলোতেও ছিল নতুনত্ব। কখনও তাকে পরম তৃপ্তিতে চকোলেটে কামড় দিতে দেখা গেছে, আবার কখনও নিজের গায়ে পারফিউম স্প্রে করতে। ভক্তদের মতে, প্রতিটি ছবিতেই শুভশ্রীকে অত্যন্ত আকর্ষণীয় ও আবেদনময়ী লাগছিল।
ছবিগুলো পোস্ট হতেই প্রশংসার বন্যায় ভেসেছেন অভিনেত্রী। নেটিজেনদের মন্তব্য, সময়ের সাথে সাথে শুভশ্রীর রূপ যেন আরও বাড়ছে। দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও নিজেকে যেভাবে ফিট রেখেছেন তিনি, তা দেখে বোঝার উপায় নেই যে তিনি জীবনের এতটা পথ পেরিয়ে এসেছেন।
অন্যদিকে, গত মাসে মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। সময়ের সাথে সাথে শুভশ্রীর অভিনয়শৈলী যে আরও পরিপক্ক হয়ে উঠেছে, তা বলাইবাহুল্য। কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার মিশেলে যে কোনো চরিত্রেই তিনি এখন প্রাণ সঞ্চার করতে পারেন।
#Subhasree

Sudeshna has been writing entertainment reports since 2021.