Subhasree: পরনে লাল বেনারসী, চোখে ঘেটে যাওয়া কাজল, কপালে লাল টিপ! ভিন্ন অবতারে দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে (Subhasree)! যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন হঠাৎ এমন সাজে কেন ধরা দিলেন তিনি? আসলে সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারই কয়েক ঝলক তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
চিরাচরিত সাজ থেকে সরে গিয়ে শক্তিশালী নারী হিসেবে ধরা দিয়েছেন তিনি। আর তার চোখেমুখে স্পষ্ট হয়েছে প্রবল আত্মবিশ্বাস। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি দুর্বল নন তার নিজের মধ্যেই শক্তির সমস্ত উৎস। আর ক্যাপশনে লিখেছেন, ‘সমস্ত কিছুই তোমার ক্ষমতার মধ্যে আর তোমার ক্ষমতা তোমার মধ্যে। শুভ মহাষ্টমী।’
আসলে দেবীপক্ষে শক্তিশালী বার্তা দিতে দেখা গিয়েছে তাকে। তিনি বোঝাতে চেয়েছেন নারীর মধ্যেই সমস্ত শক্তির উৎস। তাই নিজের ওপর বিশ্বাস রাখতে হবে সব সময়। যে কোনো পরিস্থিতি হোক না কেন সেখান থেকে লড়াই করে বেরিয়ে আসতে হবে। তার এই অবতার দেখার পর মুগ্ধ সকলে।
সকলের মুখে একটাই কথা অসাধারণ লাগছে তাকে দেখতে। আবার কেউ কেউ বলেছেন দেবীপক্ষে যেন দেবীর দর্শন পেলেন। সবমিলিয়ে এই ছবির মাধ্যমে তিনি চর্চায় উঠে এসেছেন। উল্লেখযোগ্য, পুজোর প্রত্যেকটা দিন তিনি আনন্দে মেতে উঠেছেন পরিবারের সাথে।
কখনো ছেলেমেয়েকে নিয়ে ঠাকুর দেখছেন আবার কখনো ঢাক বাজাচ্ছেন। তাতেই আবার নাচতে দেখা গিয়েছে তার স্বামী রাজ এবং ছেলেমেয়েদের। শুধু তাই নয় পুজো উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। এক কথায় বলতে গেলে এই আনন্দের মরশুম ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী।