আরো একবার সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! তার রূপের আঁচে রীতিমতো নাজেহাল ভক্তরা। দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও তার জৌলুস হার মানায় কমবয়সী যুবতীদের। কীভাবে তিনি তার এই সৌন্দর্য্য ধরে রেখেছেন তা একপ্রকার রহস্যই সকলের কাছে।
তবে সেই রহস্যে মোড়া সৌন্দর্য্যের কিছু ঝলক মাঝেমধ্যেই তুলে ধরেন সকলের সামনে। সেরকমই কয়েকটি ফটো পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে রাতের ঘুম উড়েছে পুরুষ অনুরাগীদের। ছবিতে দেখা যাচ্ছে তিনি লাল রঙের বডিকন পোশাক পরে রয়েছেন।
একইসাথে রয়েছে লাল রঙের কোট, খোলা চুল, ঠোঁটে লিপস্টিক এবং চোখে সানগ্লাস। কখনো আত্মবিশ্বাসের সাথে পোজ দিচ্ছেন আবার কখনো নিজের মনেই হেসে চলেছেন। এক কথায় বলতে গেলে তার চপলতা তাকে কিশোরী করে তুলেছে। আর ক্যাপশনে জুড়েছেন একটি লাল হৃদয়ের ইমোজি।
ছবি দেখামাত্র তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকের মুখে একটাই কথা সময় সাথে সাথে তার সৌন্দর্য্য বেড়েই চলেছে। অনেকে আবার এই সৌন্দর্য্যের রহস্য জানতে চেয়েছেন তার কাছে। উল্লেখযোগ্য, সংসার এবং কর্মক্ষেত্রে কীভাবে সমানতালে এগিয়ে নিয়ে যেতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি।
তাইতো দুই সন্তানকে সামলেও একের পর এক সিনেমা উপহার দিয়ে চলেছেন ভক্তদের। যদিও তার এই যাত্রায় পাশে পেয়েছেন জীবনসঙ্গী রাজ চক্রবর্তীকে। বিবাহের কয়েক বছর অতিক্রান্ত হলেও তাদের রসায়ন রয়ে গিয়েছে আগের মতোই। তাইতো কর্মক্ষেত্রে যতই ব্যস্ততা থাকুক না কেন একে অপরের সাথে সময় কাটাতে ভোলেন না তারা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.