Subhasree: এবার সাদা শাড়িতে স্নিগ্ধতা ছড়িয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। বহুদিন পর প্রিয় অভিনেত্রীকে এই সাজে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। প্রত্যেকের মুখে একটাই কথা অপরূপা লাগছে তাকে দেখতে। হয়তো অনেকেই জানেন সম্প্রতি সম্পন্ন হয়েছে তার আগামী সিনেমার শুভ মতরৎ।
সেই সমস্ত ছবি ও ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে সহ-অভিনেতা দেব এবং অন্যান্যদের নিয়ে ‘DeSu7’ এর শুভ মহরৎ সম্পন্ন হয়েছে। বেশ মজাদার হয়েছে সেদিনের অনুষ্ঠান। সকলে মিলে খুনসুটিতে মেতে উঠেছিলেন। এবার নিজের কিছু ছবি পোস্ট করলেন তিনি।
এদিন তার পরনে ছিল সাদা রঙের একটি শাড়ি ও ব্লাউজ। সাথে ছিল দক্ষিণ ভারতীয় গয়না। সবমিলিয়ে বলতে গেলে একটি অন্যরকম আবহ তৈরি হয়েছিল। তাইতো ছবিগুলি পোস্ট করতেই বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছিলেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তার ওপর থেকে চোখ ফেরাতে পারছেন না তারা।
এছাড়া ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। অন্যান্য তারকারাও সেখানে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখ্য, দীর্ঘ সময় পর আরো একবার প্রিয় জুটি দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখতে চলেছেন সকলে। আগামী পুজোতে মুক্তি পাবে সেই সিনেমা। ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং।
অর্থাৎ শুরু হয়ে গিয়েছে সিনেমার প্রাথমিক কাজ। আপাতত কয়েক মাসের কাজ, তারপর আরো একবার দুর্দান্ত রসায়নে হাজির হবেন দেব ও শুভশ্রী। এর আগে শেষবার দেখা গিয়েছে ‘ধূমকেতু’ সিনেমায়। ১০ বছর পর সেটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।

Sudeshna has been writing entertainment reports since 2021.