১৭ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করছে সূর্য ও কেতু। জ্যোতিষশাস্ত্রের মতে, একই রাশিতে সূর্য ও কেতুর অবস্থানকে সূর্য-কেতু সংযুক্তি বলা হয়। কেতুকে ছায়াগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই সময় আত্মবিশ্বাস, সম্মান, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় মনে করা হচ্ছে। ১৭ অগাস্ট সূর্য নিজের রাশি সিংহে প্রবেশ করেছে। তবে কেতুর সঙ্গে সংযোগের কারণে সূর্যের স্বাভাবিক তেজ, আত্মবিশ্বাস ও কর্তৃত্বের প্রকাশ কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে বলে মত জ্যোতিষীদের একাংশের। এই সময় কয়েকটি রাশির জাতক-জাতিকাকে তুলনামূলক বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিংহ, বৃশ্চিক ও বৃষ।
সিংহ রাশি

সূর্য নিজের রাশিতে থাকলেও কেতুর সঙ্গে যুতির কারণে সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হতে পারে বলে জ্যোতিষীয় মত। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা নিয়ে সংশয় তৈরি হওয়ার পাশাপাশি সম্মান বা স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও প্রত্যাশামতো ফল নাও মিলতে পারে। অহং বা আত্মসম্মানকে কেন্দ্র করে বিবাদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে এই সময়ের জ্যোতিষীয় বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যালোচনা করা জরুরি। হঠাৎ করে চাকরি, ব্যবসা কিংবা পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো বলে মনে করা হচ্ছে।
বৃষ রাশি

সূর্য-কেতুর যুতি বৃষ রাশির জাতকদের ক্ষেত্রেও কিছুটা চাপ তৈরি করতে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যা। কর্মক্ষেত্রে মতবিরোধ, দায়িত্বের চাপ কিংবা পরিকল্পনামাফিক কাজ এগিয়ে না যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বরের পর কী পরিবর্তন?
জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। এর ফলে সিংহ রাশিতে সূর্য-কেতুর এই যুতির পর্ব শেষ হবে বলে মনে করা হচ্ছে।
তবে রাশি অনুযায়ী এই ধরনের ফলাফল জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস ও ব্যাখ্যার অংশ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যদ্বাণী নয়। কোনও ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্ট ফলাফল জানতে জন্মতারিখ, জন্মসময়, জন্মস্থান এবং সম্পূর্ণ জন্মছক বিচার করা প্রয়োজন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.