Suvosmita-Sourav: সপরিবারে পাহাড়ে বেড়াতে গেলেন শুভস্মিতা ও সৌরভ, পাগলামির চূড়ান্ত সীমায় পৌঁছেছেন জুটি

Suvosmita-Sourav: বিয়ের আগে সপরিবারে পাহাড়ে বেড়াতে গেলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav) এবং অভিনেত্রী শুভস্মিতা মুখার্জী (Suvosmita)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই সমস্ত ছবি। আমরা সকলেই জানি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় জুটি।

অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাদের রসায়ন জমে উঠেছে। আর সেই রসায়নকে স্বীকৃতি দিতে চলেছেন সৌরভ এবং শুভস্মিতা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাগদান পর্ব। এবার শুধু অপেক্ষার সময়ের। তবে এরই মাঝে একসঙ্গে দেখা যাচ্ছে এই দু’জনকে। কখনো বিকেলে, ঘুরতে বেরিয়ে পড়ছেন।

আবার কখনো শুভস্মিতার বাড়িতে জামাইষষ্ঠী খাচ্ছেন অভিনেতা। এরই মাঝে আবার দেখা গেল সকলে মিলে পাহাড়ে বেড়াতে গিয়েছেন। মূলত দুই পরিবারের সদস্যরা মিলে কিছুটা সময় নিজেদের মতন করে কাটাতে ব্যস্ত রয়েছেন। বর্তমানে সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে হইহুল্লোড় করে এই সময়টা উপভোগ করেছেন তারা। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাগলামি, পাহাড় আর আমরা!’ আসলেও তাই। পাহাড় মানেই আনন্দ, পাহাড় মানেই উচ্ছ্বাস। পরিবারের কয়েকজন যদি একসঙ্গে পাহাড়ে যাওয়া যায় তাহলে সেই আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে।

যেমনটা হয়েছে সৌরভ আর শুভস্মিতার ক্ষেত্রেও। ছবিগুলো দেখে এটাই স্পষ্ট যে এই সময়টুকু ভীষণভাবে উপভোগ করেছেন তারা। আর অনুরাগীরাও মুগ্ধ হয়ে গিয়েছেন তাদের এই রসায়ন দেখে। প্রত্যেকে বলছেন আগামী দিনে সুখের সংসার করবেন এই জুটি। একবার ভালোবাসা ফাঁকি দিলেও এবার আর দেবে না।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক