Swastika: শীতের আমেজে উষ্ণতার ছোঁয়া! ছাইরঙা শাড়িতে নেটপাড়ায় পারদ চড়ালেন স্বস্তিকা

Swastika: একটুখানি উষ্ণতার খোঁজে বেরিয়ে পড়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই সেই ঝলক শেয়ার করেছেন তিনি। শাড়ি পরতে স্বস্তিকা যে কতটা ভালোবাসেন, তা সবারই জানা; এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে শাড়ি পরে এর আগে সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

​এবারও তেমনই এক নান্দনিক শাড়ি-লুকে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। এদিন তার পরনে ছিল একটি ছাইরঙা আকর্ষণীয় শাড়ি এবং সাদা ডিজাইনার ব্লাউজ। খোলা চুল, হালকা মেকআপ আর মানানসই গয়নায় তাকে অপরূপা লাগছিল। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটু উষ্ণতার খোঁজে’।

​তার এই সাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনুরাগী মহলে এখন একটাই কথা শীতের এই মরশুমে উষ্ণতা বাড়িয়ে তুলেছেন স্বস্তিকা নিজেই। পাশাপাশি তার উন্নত ফ্যাশন সেন্স আরও একবার নজর কেড়েছে সবার। এক কথায়, এই ছবিগুলোর মাধ্যমে তিনি নতুন করে চর্চায় উঠে এসেছেন।

আরও পড়ুন
আর্য–আরাত্রিকা প্রেমের গুঞ্জন তুঙ্গে, কী জানালেন নায়িকা?

​উল্লেখ্য, সম্প্রতি ৪৫ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী। নিজের এই দীর্ঘ জীবনের পথচলা ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও সাহসী বার্তা দিয়েছিলেন তিনি। সমুদ্রসৈকতে হলুদ বিকিনিতে কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে, তার এই শরীরটি অনেক চড়াই-উতরাই ও পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে।

আরও পড়ুন
Mimi: অভিনয়ের স্বীকৃতি, ‘ডাইনি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিমি

এটি লড়াই করেছে এবং একটি সন্তানকেও বহন করেছে, তাই শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। এই কারণে মাঝেমধ্যেই তাকে কটাক্ষের শিকার হতে হয়, তবে তিনি সেসবকে পাত্তা না দিয়ে বয়স বাড়ার এই যাত্রাটিকে ভরপুর উপভোগ করছেন।

আরও পড়ুন
Koel: হাসি-গল্প আর সুরেলা সন্ধ্যা, ট্রেলার লঞ্চের অন্দরমহলের ছবি শেয়ার করলেন কোয়েল

#Swastika #Sareelook

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক