টলি পাড়ার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। কাজ ও নানান জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে দিব্যি দিন কেটে যায় অভিনেত্রীর। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখা যায় এমন অনেক ছবি ও ভিডিও যেখানে তিনি নানান জায়গায় ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিও পোস্ট করেছেন। কিন্তু অভিনেত্রীকে নিয়ে চলতি বছরের পুজো থেকে চর্চা বেড়েছে অনেকটাই।
তার রয়েছে যথেষ্ট কারণ। আসলে মধুমিতা দীর্ঘদিন বাদে তার জীবনে নতুন করে বসন্তের আগমন তার ভক্তদের সামনে প্রকাশ করেছেন। আর এরপরই তার জীবনের সেই বসন্ত অর্থাৎ নতুন মানুষটি কে, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তাকে অনেক ছোটো থেকে চেনেন অভিনেত্রী। তারা দীর্ঘদিন ধরে একে অপরের বন্ধু।
অনুরাগীদের প্রশ্ন, মধুমিতা ও দেবমাল্যর সম্পর্ক শুরু হলো কীভাবে? চম্পাহাটির মেয়ে মধুমিতা। সেখানেই তার বেড়ে ওঠা। এরপর স্নাতক পড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। আর তারপর সিরিয়ালে কাজের জন্য তিনি নিযুক্ত হন। আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক ধারাবাহিকে কাজ করে গিয়েছেন মধুমিতা।
মধুমিতার জীবনের প্রথম নায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার বাস্তব জীবনে ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা বিয়ে সেরে ফেলেন। কিন্তু সেই সম্পর্ক ভেঙেছে অনেকদিন। তাদের আইনি বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। বহুদিন একা থাকলেও এবার মনের মানুষকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, “দেবমাল্য আমার ছোটবেলার বন্ধু। বহু বছর ধরে আমরা পরস্পরকে চিনি। তারপরই মনে হল বন্ধুত্বকে আরও একধাপ এগোনো যায়। আমরা ভাল আছি।” তবে শীঘ্রই তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিনা সে বিষয়ে মুখ খোলেননি কেউই।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.