টলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বীকৃতি মজুমদার। তিনি সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমনই সিরিয়ালপ্রেমীদের কাছেও বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। এবার অভিনেত্রী একেবারে চুপিচুপি গাঁটছড়া বেঁধেছেন। আর সেই খবর পেয়ে সকলেই অবাক। কারণ নিজের বিয়ের খবর সম্পর্কে কোনো উচ্চবাচ্য করেননি তিনি৷ বরং সবকিছু চেপে রেখেছেন। তবে সেই খবর এবার প্রকাশ্যে চলে এসেছে।
স্বীকৃতি প্রথম ‘খেলাঘর’ ধারাবাহিকের মধ্যে দিয়ে তার পেশাদার জীবন শুরু করেন। এই ধারাবাহিকের পর তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তার অনুগামীদের মাঝে। এই ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে ‘মৌ’ নামের একটি চরিত্রে। সবশেষে তিনি ‘আলোর কোলে’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপর তাকে আর ছোটো পর্দায় দেখা যায়নি। তবে পর্দায় যেমন তিনি জনপ্রিয় তেমনই তার অনুরাগীর সংখ্যা অনেক।
স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন। কখনও দেশে বা বিদেশের নানান জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। এরই মাঝে এবার বিয়ে সেরে ফেললেন তিনি। গায়ে হলুদ থেকে সঙ্গীত ও বিয়ে থেকে রিসেপশন সবেতেই স্বামীর সঙ্গে জমিয়ে সাজলেন তিনি। অভিনেত্রী বাঙালি হলেও তার স্বামী অবাঙালী। অবাঙালী স্বামীর সঙ্গে জমিয়ে বাঙালি নিয়ম পালন করলেন তিনি।
স্বীকৃতি বিয়ে সেরেছেন সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বর মাসে। তার স্বামীর নাম রাহুল। অভিনেত্রীর স্বামী অভিনয়ের সঙ্গে যুক্ত নন। বিয়ের দিন স্বীকৃতিকে দেখা গিয়েছে সাদা শাড়ি ও ভারী পাথরের গয়নায় সাজতে। তার সঙ্গে মানানসই করে তার স্বামীও সাদা শেরওয়ানিতে সাজেন এবং মাথায় পাগড়ি পরতে দেখা যায়। তবে স্বীকৃতির হাতে গাছকৌটো ও মাথায় বিয়ের মুকুট দৃশ্যমান।
বিয়েতে বর ও কনে মানানসই সাজে একেবারে জমিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তারা রিসেশনেও দারুণ সুন্দর করে সেজেছেন। এদিন তাদের দেখা গিয়েছে ফিউশন পোশাকে। স্বীকৃতির পোস্ট করা ভিডিওতে ইন্ডাস্ট্রির কাউকে দেখা যায়নি। তবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ে নিয়ে কোনোরকম ঘোষণা করতেও দেখা যায়নি অভিনেত্রীকে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.